লগইন
আলমডাঙ্গায়  ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ জন গ্রেফতার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৫ ডিসেম্বর, ২০২২ | ১২:০০ রাত ৫৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ জন গ্রেফতার

আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক মাদক বিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ জনকে গ্রেফতার করেছে। ৪ ডিসেম্বর রবিবার রাতে মিয়াপাড়া সাদা ব্রিজ এলাকা থেকে জাহিদ হাসান রাফিকে ৫০ পিসসহ এবং ৫ ডিসেম্বর সোমবার দুপুরে মুন্সিগঞ্জ সোনাতনপুর মোড় থেকে ১০৩ পিসসহ গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় পৃথক মাদক মামলা দায়ের করা হয়েছে।


জানাগেছে, আলমডাঙ্গা উপজেলার কুমারী ইসলামপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে বর্তমানে বাবুপাড়ার বাসিন্দা জাহিদ হাসান রাফি(২৫) দীর্ঘদিন ধরে মাদক দ্রব্য ট্যাপেন্টাডল সেবন ও বিক্রয় করে আসছিল। রবিবার রাতে আলমডাঙ্গা থানার এসআই হাদিউজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার মিয়াপাড়ায় অভিযান চালিয়ে জাহিদ হাসান রাফিকে ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়কালে তাকে আটক করে। আটকের পর তার নিকট থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।

এদিকে আলমডাঙ্গা উপজেলার ছোটপুটিমারি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে রিদয় আহম্মেদ (২২) এবং গড়চাপড়া গ্রামের হামিদুল ইসলামের ছেলে রাকিব হাসান(২৩)“র বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক দ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের অভিযোগ ছিল। সোমবার দুপুরে মুন্সিগঞ্জ ক্যাম্প পুলিশের এসআই রকিবুল ইসলাম ও এএসআই সাহাবুদ্দিন লস্কর গোপন সংবাদের ভিত্তিতে সোনাতনপুর মোড়ে ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়কালে তাদের দুজনকে আটক করে। আটকের পর তাদের নিকট থেকে ১০৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। পরে তাদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক দুই মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আব্দুল হান্নান মাসউদ

৪৭ মিনিট আগে
আব্দুল হান্নান মাসউদ

'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

৪৭ মিনিট আগে
'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

১ ঘন্টা আগে
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

১ ঘন্টা আগে
ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

ক্যাবের সমীক্ষা

২ ঘন্টা আগে
ক্যাবের সমীক্ষা

মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

২ ঘন্টা আগে
মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

৩ ঘন্টা আগে
পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

৩ ঘন্টা আগে
গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

৪ ঘন্টা আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

৪ ঘন্টা আগে
বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।