লগইন
আলমডাঙ্গায় জুয়া খেলার সময় ৬ জুয়াড়ি আটক: থানায় মামলা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৬ আগস্ট, ২০২০ | ১২:০০ রাত ২৬৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় জুয়া খেলার সময় ৬ জুয়াড়ি আটক: থানায় মামলা


আলমডাঙ্গা ঘোলদাড়ি ক্যাম্প পুলিশ অভিযান চালিয়ে সোনাতন গ্রাম থেকে ৬ জুয়াড়িকে আটক করেছে। ৬ আগস্ট বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীরের নির্দেশে অভিযান চালিয়ে গ্রামের মুনসুর আলীর রান্নাঘরে জুয়া খেলার সময় তাদের আটক করে । আটক জুয়াড়িদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।


জানাগেছে, উপজেলার আইলহাঁস ইউনিয়নের সোনাতন গ্রামের মুনসুর আলীর ছেলে চাঁন মিয়া(২৮) একই গ্রামের মৃত নুর মন্ডলের ছেলে রশিদুল ইসলাম(৪৮), আব্দুল হান্নানের ছেলে রিপনুজ্জামান(৩২), মৃত ওহিমদ্দিন ডাক্তারের ছেলে আকরাম হোসেন(২৫), আব্দুল খালেকের ছেলে রবগুল হোসেন(২৫), মৃত মিন্টুর ছেলে লিটন আলী(২৫) দীর্ঘদিন ধরে তারা টাকা দিয়ে জুয়া খেলা করে আসছে।

৬ আগস্ট দুপুরে সোনাতন গ্রামের মুনসুর আলীর রান্না ঘরে বেশ কয়েকজন টাকা দিয়ে জুয়া খেলা করছে এমন সংবাদে ঘোলদাড়ি ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই আব্দুল গাফফার সঙ্গীয় অভিযান চালিয়ে ৬ জনকে আটক করে। এসময় জুয়ার বোর্ড থেকে নগত টাকা ও কার্ড উদ্ধার করে থানায় নিয়ে আসে। এবিষয়ে আলমডাঙ্গা থানায় জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। ৬ আগস্টই তাদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।


আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর বলেন, অপরাধী যেই হোক না কেন কেউ ছাড় পাবে না। উপজেলার সকল প্রকার অপরাধ কঠোর হস্তে দমন করা হবে। তিনি এসময় আরও বলেন, পুলিশ জনগণের বন্ধু। আপনারা পুলিশকে সকল প্রকার অপরাধীর তথ্য দিয়ে সাহায্য করুন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ভ্যানিটি ফেয়ারের অনুসন্ধানে নতুন মোড়

১ ঘন্টা আগে
ভ্যানিটি ফেয়ারের অনুসন্ধানে নতুন মোড়

নওগাঁয় নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেপ্তার

১ ঘন্টা আগে
নওগাঁয় নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেপ্তার

আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক অভিযানে মাদক ও চুরি মামলা এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৮ জন গ্রেফতার

১ ঘন্টা আগে
আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক অভিযানে মাদক ও  চুরি মামলা এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৮ জন গ্রেফতার

দামুড়হুদায় সাড়ে ১৮ কেজি গাঁজাসহ নারী আটক

৩ ঘন্টা আগে
দামুড়হুদায় সাড়ে ১৮ কেজি গাঁজাসহ নারী আটক

চুয়াডাঙ্গার দর্শনায় ১৭ বছর ধরে জমি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন করে বিচার দাবি

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় ১৭ বছর ধরে জমি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন করে বিচার দাবি

টাইগার শ্রফের গাড়িতে হামলার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য

৪ ঘন্টা আগে
টাইগার শ্রফের গাড়িতে হামলার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য

কার্যকর সক্ষমতা বাড়াতে সমন্বিত পরিকল্পনার তাগিদ

৪ ঘন্টা আগে
কার্যকর সক্ষমতা বাড়াতে সমন্বিত পরিকল্পনার তাগিদ

সুনামগঞ্জ থেকে হেলিকপ্টারে করে বিয়ে করতে আসলেন চুয়াডাঙ্গায়

৮ ঘন্টা আগে
সুনামগঞ্জ থেকে হেলিকপ্টারে করে বিয়ে করতে আসলেন চুয়াডাঙ্গায়

প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কারে মেসি-আন্তোনেলার নজরকাড়া অল-ব্ল্যাক ফ্যাশন

৮ ঘন্টা আগে
প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কারে মেসি-আন্তোনেলার নজরকাড়া অল-ব্ল্যাক ফ্যাশন

মাটি ছাড়িয়ে আকাশে ভাসবে টেসলার নতুন ‘রোডস্টার’ গাড়ি

৮ ঘন্টা আগে
মাটি ছাড়িয়ে আকাশে ভাসবে টেসলার নতুন ‘রোডস্টার’ গাড়ি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।