সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার
আলমডাঙ্গার ঘোলদাড়ি ক্যাম্প পুলিশ বলিয়ারপুর গ্রামে অভিযান চালিয়ে ৩শ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। ৭ এপ্রিল সোমবার রাতে উপজেলার নাগদাহ গ্রাম হতে তাদের গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃত দুজনের নিকট থকে ৩শ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলা নাগদাহ ইউনিয়নের বলিয়ারপুরে এলাকার দমদমা গ্রামের হাসিবুল ইসলামের ছেলে আলমঙ্গীর হোসেন (৩৩) ও ভোলারদাড়ি গ্রামের মন্টু রহমানের ছেলে শিলন আলী (২৫)। আলমডাঙ্গা উপজেলার ঘোলদাড়ি ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই প্রদীপ বিশ্বাস সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালায়।
এসময় নাগদাহ গ্রামের মাদকদ্রব্য গাঁজা বিক্রির সময় তাদের হাতেনাতে আটক করে। পরে তাদের নিকট থেকে ৩শ গ্রাম গাঁজা উদ্ধার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সংশ্লিষ্ট মামলায় তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় মাদকসহ ও মাদক মামলার ৩ আসামি গ্রেফতার : একজনের ৬ মাসের কারাদণ্ড
৩ ঘন্টা আগে
আলমডাঙ্গার খেজুরতলা যুব সমাজের আয়োজনে গ্রামবাংলার ঐতিহ্যবাহী দাড়িয়াবান্ধা/গাদন খেলা অনুষ্ঠিত
৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গার দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
১১ ঘন্টা আগে