লগইন
আলমডাঙ্গায় করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদান কার্যক্রম সুষ্ঠভাবে সম্পাদনের জন্য প্রস্তুতিমুলক সভা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৩ ফেব্রুয়ারি, ২০২১ | ১২:০০ রাত ৭৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদান কার্যক্রম সুষ্ঠভাবে সম্পাদনের জন্য প্রস্তুতিমুলক সভা


আলমডাঙ্গায় করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদান কার্যক্রম সুষ্ঠভাবে সম্পাদনের জন্য প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ভ্যাকসিন প্রদান সহায়ক কমিটির আয়োজনে বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলীর সভাপতিত্বে ভ্যাকসিন প্রদান সম্পর্কে পরামর্শমুলক বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আইয়ুব হোসেন।

সরকারি নির্দেশনা সহ অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন কারা পাবে এবং তাদের করনীয় সম্পর্কে বিস্তারিত বক্তব্য রাখেন ভ্যাকসিন প্রদান সহায়ক কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদ সাঈদ। সদস্য সচিব বলেন, আলমডাঙ্গায় প্রাথমিকভাবে প্রায় ১১ হাজার ৩০শ ভ্যাকসিন এসেছে। তবে সরকারের নির্দেশনা মোতাবেক কোভিড-১৯ মোকাবেলায় সম্মুখ সারির যোদ্ধারাই আগে পাবেন। তিনি জানান, প্রথমে স্বাস্থ্য বিভাগের সকল স্বাস্থ্যকর্মী, চাকুরীজীবি, পুলিশ,বিজিবি, সেনাবাহিনী, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক ভ্যাকসিন পাবেন। তবে রেজিস্ট্রেশন বাধ্যতামুলক। রেজিস্ট্রেশন ছাড়া কাহাকেও ভ্যাকসিন দেওয়া হবেনা বলে জানান তিনি। ক্রমান্বয়ে সবাই ভ্যাকসিন পাবে বলে তিনি উল্লেখ করেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসানুজ্জামান খান, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর, সমাজসেবা অফিসার আফাজ উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার সামসুজ্জোহা, কাজী মাওলানা ওমর ফারুক, আনসার ও ভিডিপি অফিসার সাইদুর রহমান প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গার পাইকপাড়া জনকল‌্যাণ মাধ‌্যমিক বিদ‌্যাল‌য়ের এসএসসি টেস্ট পরীক্ষার ইংরেজি প্রথম পত্রের প্রশ্ন ফাঁসের অভিযোগ : নিউজ না করার জন‌্য হুমকি দি‌লেন জামায়াত নেতা

১৫ মিনিট আগে
আলমডাঙ্গার পাইকপাড়া জনকল‌্যাণ মাধ‌্যমিক বিদ‌্যাল‌য়ের এসএসসি টেস্ট পরীক্ষার ইংরেজি প্রথম পত্রের প্রশ্ন ফাঁসের অভিযোগ : নিউজ না করার জন‌্য  হুমকি দি‌লেন জামায়াত নেতা

প্রথমবার বর্ষসেরা হ্যারি কেইন, নারীদের মুকুট পুতেয়াসের

৪৮ মিনিট আগে
প্রথমবার বর্ষসেরা হ্যারি কেইন, নারীদের মুকুট পুতেয়াসের

কুষ্টিয়া জিলা স্কুলে নয়, আবরার ফাহাদ স্টেডিয়ামে ১১ দলের সমাবেশের শর্তসাপেক্ষ অনুমতি প্রশাসনের

৪৮ মিনিট আগে
কুষ্টিয়া জিলা স্কুলে নয়, আবরার ফাহাদ স্টেডিয়ামে ১১ দলের সমাবেশের শর্তসাপেক্ষ অনুমতি প্রশাসনের

ব্যবসা-বাণিজ্যে সমৃদ্ধি ও বরকত অর্জনে ইসলামের তিন গুরুত্বপূর্ণ নির্দেশনা

২ ঘন্টা আগে
ব্যবসা-বাণিজ্যে সমৃদ্ধি ও বরকত অর্জনে ইসলামের তিন গুরুত্বপূর্ণ নির্দেশনা

৯ মাসে ১০৯ শিকার, বিচার ও সুরক্ষায় গভীর উদ্বেগ

২ ঘন্টা আগে
৯ মাসে ১০৯ শিকার, বিচার ও সুরক্ষায় গভীর উদ্বেগ

আহ্বায়ক মাহিন, সদস্যসচিব আরিফ, নেতৃত্বে রনি

৬ ঘন্টা আগে
আহ্বায়ক মাহিন, সদস্যসচিব আরিফ, নেতৃত্বে রনি

ব্যাহত হচ্ছে ধর্মীয় শিক্ষার পরিবেশ

৬ ঘন্টা আগে
ব্যাহত হচ্ছে ধর্মীয় শিক্ষার পরিবেশ

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে বর্ণিল আয়োজনে মাঠে গড়ালো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’

৯ ঘন্টা আগে
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে বর্ণিল আয়োজনে মাঠে গড়ালো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’

আলমডাঙ্গায় কুমারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কুমারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় মাদক মামলার পলাতক আসামি লিজা এবং ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাদক মামলার পলাতক আসামি লিজা এবং ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।