সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় এক পল্লি প্রাণী চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসার নামে গরু মেরে ফেলার অভিযোগ
আলমডাঙ্গায় এক পল্লি প্রাণী চিকিৎসকের বিরুদ্ধে গরুর ক্ষুরা রোগের চিকিৎসার জন্য ইনজেকশন দিয়ে গরু মেরে ফেলার অভিযোগ উঠেছে। গত কয়েকদিন আগে আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর মাঠপাড়ার কৃষক মোমিনের গরুর ক্ষুরা রোগের চিকিৎসা দেয়।
জানাগেছে, আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর মাঠপাড়ার খয়বারের ছেলে মোমিন বাড়িতে একটি ফিজিয়ান গরু পালন করছিল। গরুটির মুল্য প্রায় ৮৫ হাজার টাকা। কয়েকদিন আগে গরুটি ক্ষুরা রোগে আক্রান্ত হয়। আক্রান্ত হওয়ার পর পল্লি প্রাণী চিকিৎসক মানোয়ার হোসেন গরুটির চিকিৎসার জন্য কয়েকটি ইনজেকশন করেন। চিকিৎসার পরের দিন গরুটি মারা যায়।
গরুর মালিক মোমিন জানান, আমার গরুটি পল্লি প্রাণী চিকিৎসক মানোয়ার ইনজেকশন দেওয়ার পর আস্তে আস্তে জিমিয়ে পড়েন। পরের দিন মারা যায়।
এবিষয়ে পল্লি প্রাণী চিকিৎসক মানোয়ারের সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি বলেন, আমি গরুটির চিকিৎসা করেছি। আমার চিকিৎসায় গরুটি মারা যায়নি। চিকিৎসা দেওয়ার পর গরুটি ভাল হয়ে যায়্ । পরে গরুটি অতিরিক্ত খাবার খাওয়ার জন্য মারা যায়।
আলমডাঙ্গা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি বলেন, আমি পল্লি প্রাণী চিকিৎসক মানোয়ারের বিরুদ্ধে চিকিৎসার নামে গরু মেরে ফেলার অভিযোগটি শুনেছি। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব
২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ
৮ ঘন্টা আগে
আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল
৮ ঘন্টা আগে