লগইন
আলমডাঙ্গায় অস্ত্র ও ডাকাতি প্রস্তুতি মামলার আসামী শরিফুল ইসলাম গ্রেফতার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৬ এপ্রিল, ২০২৫ | ০৬:০০ বিকাল ১৪২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় অস্ত্র ও ডাকাতি প্রস্তুতি মামলার আসামী শরিফুল ইসলাম গ্রেফতার

আলমডাঙ্গার অস্ত্রধারী মাদকব্যবসায়ী পিয়াল মাহমুদ ওরফে সাদ্দামের অন্যতম সহযোগী শরিফুল ইসলামকে গ্রেফতার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। ১৫ এপ্রিল দিনগত ভোর রাতে আলমডাঙ্গার পৌর পশুহাট এলাকা থেকে শরিফুল ইসলামকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শরিফুল ইসলাম(৩২) পৌর এলাকার রধকাগঞ্জ গ্রামের বনি আমিনের ছেলে। সে অস্ত্রধারী মাদক ব্যবসায়ী পিয়াল মাহমুদ সাদ্দামের অন্যতম সহযোগী।

পুলিশ জানায়, গত ৭ এপ্রিল দিনগত রাত সাড়ে ১২ টার দিকে ওয়ান শ্যুটার গান, দেশীয় অস্ত্র ও মাদকসহ এলাকার অস্ত্রধারী মাদকব্যবসায়ী পিয়াল মাহমুদ ওরফে সাদ্দাম (৩২) এবং তার সহযোগী আতাউর রহমান রকিকে (৩২) গ্রেফতার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে শরিফুল ইসলাম পালিয়ে যায়। বেশ কয়েকদিন চেষ্টার পর ১৫ এপ্রিল রাতে গোপন সংবাদের ভিত্তিতে পশুহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শরিফুল ইসলাম আলমডাঙ্গা থানার অন্ত্র ও ডাকাতি প্রস্তুতি মামলার আসামী।

আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, দীর্ঘদিনের নিরলস প্রচেষ্টায় এ অঞ্চলের শীর্ষ মাদকব্যবসায়ী ও অস্ত্রবাজ পিয়াল মাহমুদ ওরফে সাদ্দাম ও তার সাগরেদ রকিকে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র ও মাদকসহ করা হয়। ১৬ এপ্রিল ভোর রাতে পশুহাট এলাকায় অভিযান চালিয়ে সাদ্দামের অন্যতম সহযোগী শরিফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। সে অস্ত্র ও ডাকাতি প্রস্তুতি মামলার আসামী। তিনি আরও জানান, শরিফুল ইসলামকে গ্রেফতারের পর তার নিকট থেকে সাদ্দাম ও তার সহযোগীদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বিজিএমইএ সভাপতি

১ ঘন্টা আগে
বিজিএমইএ সভাপতি

সাবেক এমপি শাম্মীর বাসায় চাঁদাবাজিতে পিবিআইয়ের অভিযোগপত্র

১ ঘন্টা আগে
সাবেক এমপি শাম্মীর বাসায় চাঁদাবাজিতে পিবিআইয়ের অভিযোগপত্র

এআইইউবিকে হারিয়ে ট্রফি জিতলো ড্যাফোডিল

২ ঘন্টা আগে
এআইইউবিকে হারিয়ে ট্রফি জিতলো ড্যাফোডিল

অভিযুক্ত দীপ আবারও রিমান্ডে

৩ ঘন্টা আগে
অভিযুক্ত দীপ আবারও রিমান্ডে

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক রূপান্তরের নতুন দিগন্ত

৩ ঘন্টা আগে
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক রূপান্তরের নতুন দিগন্ত

আলমডাঙ্গায় মাদকসহ ও মাদক মামলার ৩ আসামি গ্রেফতার : একজনের ৬ মাসের কারাদণ্ড

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাদকসহ ও মাদক মামলার ৩ আসামি গ্রেফতার : একজনের ৬ মাসের কারাদণ্ড

আলমডাঙ্গার খেজুরতলা যুব সমাজের আয়োজনে গ্রামবাংলার ঐতিহ্যবাহী দাড়িয়াবান্ধা/গাদন খেলা অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গার খেজুরতলা যুব সমাজের আয়োজনে গ্রামবাংলার ঐতিহ্যবাহী দাড়িয়াবান্ধা/গাদন খেলা অনুষ্ঠিত

ইতিহাস ও রাজনৈতিক বাস্তবতার নতুন মূল্যায়ন

৪ ঘন্টা আগে
ইতিহাস ও রাজনৈতিক বাস্তবতার নতুন মূল্যায়ন

নাহিদ ইসলাম

৪ ঘন্টা আগে
নাহিদ ইসলাম

গ্রামবাসীদের অভিযোগ, তদন্তে প্রশাসন

৫ ঘন্টা আগে
গ্রামবাসীদের অভিযোগ, তদন্তে প্রশাসন

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।