লগইন
আলমডাঙ্গার হাপানিয়ায় বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৯ নভেম্বর, ২০২২ | ১২:০০ রাত ৪৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গার হাপানিয়ায় বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

আলমডাঙ্গার হাপানিয়ায় বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৯ নভেম্বর শনিবার হাপানিয়া ক্যাম্প পুলিশের আয়োজনে “বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি, এই স্লোগানকে সামনে রেখে বিট পুলিশিং সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান। এসময় তিনি বলেন, বিট পুলিশিং কার্যক্রম নিয়ে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতায় সব ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিট পুলিশিং কার্যক্রম। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের বন্ধুত্বপূর্ণ মনোভাব সৃষ্টি হবে। পুলিশের জন্য এলাকার বিভিন্ন বিষয়ে তথ্য জানা সহ অপরাধ দমন ও সহজে উৎঘাটন করা যাবে।

সমাবেশে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। এসময় তিনি বলেন বিএনপি জামায়াতের শাসনামলে সন্ত্রাসীদের অভয়ারণ্য ছিল এ জনপদ। আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর সেই ভয়ঙ্কর জনপদ এখন শান্তিসুখের আবাসভূমি হয়েছে। এই কৃতিত্ব যেমন বর্তমান সরকারের, তেমনি পুলিশ প্রশাসনের। পুলিশ এখন জনতার বন্ধু। নিজেদের স্বার্থেতাদের দিকে সহযোগিতার হাত প্রসারিত করতে হবে। এখন ঘরে বসেই ৯৯৯ এ কল দিয়ে পুলিশের সেবা পাচ্ছেন। বাড়িতে বসেই থানায় জিডি করতে পাচ্ছেন।

সমাবেশে বিশেষ অতিথি চুয়াডাঙ্গা জজ কোর্টের পিপি এ্যাড: বেলাল হোসেন, ডিআইও-১ আলমগীর হোসেন, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ শফিকুর রহমান, চুয়াডাঙ্গা সদর পৌর আওয়ামীলীগের সভাপতি আলা উদ্দিন হেলা, আলমডাঙ্গা পৌর আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন, চিৎলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুজ্জামান সরোয়ার, বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান লাল্টুসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। সমাবেশে উপস্থাপনা করেন হাপানিয়া ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই শাহাবুল হক।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আব্দুল হান্নান মাসউদ

৪৮ মিনিট আগে
আব্দুল হান্নান মাসউদ

'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

৪৮ মিনিট আগে
'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

১ ঘন্টা আগে
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

১ ঘন্টা আগে
ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

ক্যাবের সমীক্ষা

২ ঘন্টা আগে
ক্যাবের সমীক্ষা

মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

২ ঘন্টা আগে
মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

৩ ঘন্টা আগে
পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

৩ ঘন্টা আগে
গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

৪ ঘন্টা আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

৪ ঘন্টা আগে
বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।