লগইন
আলমডাঙ্গার সোনাপট্টিতে পুরাতন বিল্ডিং-এ নতুন  পিলার নির্মাণের সময়  অন্য মালিকের জমিতে বেজ ঢালাই দেওয়ার অভিযোগ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৮ জানুয়ারী, ২০২৩ | ১২:০০ রাত ৫০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গার সোনাপট্টিতে পুরাতন বিল্ডিং-এ নতুন পিলার নির্মাণের সময় অন্য মালিকের জমিতে বেজ ঢালাই দেওয়ার অভিযোগ

আলমডাঙ্গার সোনাপট্টিতে পুরাতন বিল্ডিং-এ নতুন করে আরসিসি পিলার নির্মাণের সময় পার্শ্ববর্তী অন্য মালিকের জমির ভেতর বেজ ঢালাই দেওয়ার অভিযোগ উঠেছে আলমডাঙ্গা ইব্রাহিম প্রামাণিকের বিরুদ্ধে। ক্ষতিগ্রস্থ পার্শ্ববর্তী জমির মালিক প্রবাসী রাজের আবেদনের ভিত্তিতে আদালত এ বিষয়ে ১৪৫ (১) ধারা জারি করেছেন। এ অভিযোগের ভিত্তিতে পুলিশ ইব্রাহিম প্রামাণিকের নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে।


জানা যায়, কুষ্টিয়ার ইবি থানার ফকিরাবাদ গ্রামের ইব্রাহিম প্রামাণিক ১৯৯৬ সালে আলমডাঙ্গা শহরের প্রাণকেন্দ্র সোনাপট্টিতে একটি পুরাতন দোতলা বিল্ডিংসহ প্রায় ১৩ শতক জমি ক্রয় করেন মাত্র তিন লাখ ১১ হাজার টাকায়। পরবর্তীতে তিনি বাড়িটি সংস্কার করেছেন। সম্প্রতি তিনি পুরাতন বিল্ডিং-এ নতুন করে আরসিসি পিলার নির্মাণ করছেন। এ পিলার নির্মানের সময় পার্শ্ববর্তী জমির মালিক প্রবাসী রাজের বাড়ির ব্যক্তিগত রোডের জমি কিছুটা দখল করে।

এমন অভিযোগের ভিত্তিতে রাজের পক্ষে তার ভাই আদালতে আবেদন করেন কাজ বন্ধ করার নির্দেশ চেয়ে। সে আবেদনের প্রেক্ষিতে আদালত সংশ্লিষ্ট বিবাদমান জমিতে ১৪৫(১) ধারা জারির করেছেন। এ আদেশের কপি পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নির্মাণ কাজ গত সোমবার বন্ধ করে দিয়েছে।


আলমডাঙ্গা পৌর ভূমি সহকারী মিনারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার কওে জানান, রাজের ভাইয়ের আবেদনের প্রেক্ষিতে আদালত ওই জমির উপর ১৪৫ (১) ধারা জারি করেছেন। তাদের প্রতিবেশি ইব্রাহিম প্রামাণিক পিলার উঠানোর সময় কিছু জমি দখল করে নিয়েছে। শান্তি শৃঙ্খলা যাতে বিঘিœত না হয়, সেজন্য পুলিশ কাজ বন্ধ করে দিয়ে এসেছে। এ বিষয়ে দ্রæত তদন্ত করে আদালতে রিপোর্ট পাঠানো হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

একটি অদ্ভুত ও হাস্যরসের অভিজ্ঞতা

১ ঘন্টা আগে
একটি অদ্ভুত ও হাস্যরসের অভিজ্ঞতা

আব্দুল হান্নান মাসউদ

২ ঘন্টা আগে
আব্দুল হান্নান মাসউদ

'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

২ ঘন্টা আগে
'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

৩ ঘন্টা আগে
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

৩ ঘন্টা আগে
ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

ক্যাবের সমীক্ষা

৪ ঘন্টা আগে
ক্যাবের সমীক্ষা

মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

৪ ঘন্টা আগে
মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

৫ ঘন্টা আগে
পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

৫ ঘন্টা আগে
গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

৬ ঘন্টা আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।