লগইন
আলমডাঙ্গার সুনীল কুমার  হত্যা মামলায় ৩০ বছর পর ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০১ ডিসেম্বর, ২০২২ | ১২:০০ রাত ৫২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গার সুনীল কুমার হত্যা মামলায় ৩০ বছর পর ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড


চুয়াডাঙ্গা প্রতিনিধি : ৩০ বছর পর চুয়াডাঙ্গায় সুনীল কুমার হত্যা মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালত। তিনজনকে ১০ হাজার টাকা করে জরিমানা করেছে। আসামীদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বিচারক। ২৫ জন আসামীর মধ্যে ১৮ জনকে খালাস দিয়েছেন আদালত। চার জন আসামী বিচার কার্যক্রম শেষ হওয়ার আগে মারা গেছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মো. মাসুদ আলী এ রায় ঘোষনা করেন।

যাবজ্জীবন সাজা প্রাপ্তরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর গ্রামের কালু ফকিরের ছেলে সুলতান আলি, দামুড়হুদা উপজেলার রায়লক্ষীপুর গ্রামের মৃত লুলু মন্ডলের দুই ছেলে শওকত ও লিয়াকত ওরফে ন্যাকো।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, আলমডাঙ্গা রায়লক্ষীপুর গ্রামের সুনীল কুমার বাড়ির পাশে ৪ কাঠা জমি ক্রয় করেন। এ জমি একই গ্রামের নুরুল ইসলাম ওরফে নুরু নিজের দাবি করে জোরপূর্বক দখল করে নেয়। উভয় পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধের জের ধরে ১৯৯৩ সালের ১০ ডিসেম্বর নরুল ইসলাম ওরফে নরুসহ তার ২৫-৩০ লোক নিয়ে সশস্ত্র অবস্থায় হামলা চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে আঘাত করে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ছোট ভাই অনীল কুমার বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখসহ বেশ কয়েক জনকে অজ্ঞাত আসামী করে আলমডাঙ্গায় হত্যা মামলা দায়ের করেন।

এ মামলার তদন্ত কর্মকর্তা আলমডাঙ্গা থানার ওসি মতিয়ার রহমান ২৫ জনকে অভিযুক্ত করে ১৯৯৭ সালে আদালতে চার্জশিট দাখিল করেন।

বৃহস্পতিবার আসামীদের উপস্থিতিতে চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক রায় ঘোষণা করেন। রায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করে। আর প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আব্দুল হান্নান মাসউদ

৪৯ মিনিট আগে
আব্দুল হান্নান মাসউদ

'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

৪৯ মিনিট আগে
'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

১ ঘন্টা আগে
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

১ ঘন্টা আগে
ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

ক্যাবের সমীক্ষা

২ ঘন্টা আগে
ক্যাবের সমীক্ষা

মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

২ ঘন্টা আগে
মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

৩ ঘন্টা আগে
পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

৩ ঘন্টা আগে
গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

৪ ঘন্টা আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

৪ ঘন্টা আগে
বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।