লগইন
আলমডাঙ্গার মুন্সিগঞ্জে বিবাদমান জমির গাছ কেটে নেওয়ার অভিযোগ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৮ জানুয়ারী, ২০২৩ | ১২:০০ রাত ৪৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গার মুন্সিগঞ্জে বিবাদমান জমির গাছ কেটে নেওয়ার অভিযোগ


আলমডাঙ্গার মুন্সিগঞ্জে কুতুব উদ্দিন গংয়ের বিরুদ্ধে বিবাদমান জমির গাছ কেটে নেওয়ার অভিযোগ তুলেছেন বরকত উল্লাহ। ওই বিবাদমান জমির শান্তি শৃঙ্খলা বজায় জন্য আদালতের সরানাপন্ন হয় বরকত উল্লাহ। আদালত উক্ত জমির বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পক্ষদ্বয়কে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আলমডাঙ্গা থানা পুলিশকে নির্দেশ দেয়। গতকাল শনিবার দুপুরে আলমডাঙ্গা থানা পুলিশ জমির উপর থাকা গাছ কাটা বন্ধ করে দিয়েছে।


জানাগেছে, আলমডাঙ্গা মুন্সিগঞ্জ মদনবাবু মোড়ে আগে বরকত উল্লাহ ও কুতুব উদ্দিন গংয়ের ১ একর ২২ শতক জমি রয়েছে। ওই জমি ভাগাভাগি নিয়ে বেশকিছু দিনধরে দুই পক্ষের মধ্যে বিরোধের চলে আসছে। ওই জমিতে কয়েক লাখ টাকার মোটা মোটা গাছ রয়েছে। কুতুব উদ্দিন গং গত কয়েকদিন ধরে ওই জমির লাখ লাখ টাকার গাছ কাটা শুরু করে। আদালতের নিষেধাজ্ঞা আছে জানালেও তারা তা মানতে নারাজ। গাছ কাটতে নিষেধ করতে গেলে মারধরের হুককি ধামকি দিয়েছে। দুপুরে বরকত উল্লাহ আদালতের কাগজ নিয়ে থানায় হাজির হন। পরে থানা পুলিশ দ্রæত ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করে দেয়।


বরকত উল্লাহ জানান, ওই জমিতে কয়েক লাখ টাকার মোটা মোটা গাছ রয়েছে। দীর্ঘদিন ধরে জমি আমার দখলে ছিল। আমাকে জোর করে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করলে আমি আদালতের সরানাপন্ন হই। আদালতের আদেশ অমান্য করে কুতুব উদ্দিনগং মোটা মোটা গাছ কেটে নিচ্ছে।


এবিষয়ে কুতুব উদ্দিন জানান, ইতোপূর্বে ইসমত আরা বিউটি নামে একজন এই জমি দাবি করে আদালতে মামলা দায়ের করেন। দীর্ঘদিন পর গত কয়েকদিন আগে আদালত ওই মামলা থেকে আমাদের অব্যহতি প্রদান করেন। যার পরিপ্রেক্ষিতে আমরা গাছ কাটা শুরু করি। বরকত উল্লাহর জমি অন্যপাশে পড়ে আছে। তার জমিতে সাইন বোর্ড দেওয়া আছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

একটি অদ্ভুত ও হাস্যরসের অভিজ্ঞতা

৫৫ মিনিট আগে
একটি অদ্ভুত ও হাস্যরসের অভিজ্ঞতা

আব্দুল হান্নান মাসউদ

১ ঘন্টা আগে
আব্দুল হান্নান মাসউদ

'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

১ ঘন্টা আগে
'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

২ ঘন্টা আগে
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

২ ঘন্টা আগে
ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

ক্যাবের সমীক্ষা

৩ ঘন্টা আগে
ক্যাবের সমীক্ষা

মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

৩ ঘন্টা আগে
মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

৪ ঘন্টা আগে
পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

৪ ঘন্টা আগে
গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

৫ ঘন্টা আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।