সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গার বলিয়ারপুরে সুদ ব্যবসার টাকা নিয়ে যুবককে পিটিয়ে জখম
স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার নাগদহের বলিয়ারপুর গ্রামে সুদের টাকা পরিশোধ না করায় যুবককে পিটিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা গেছে, আলমডাঙ্গার বলিয়ারপুর গ্রামের নুর আলমের ছেলে টিটন (২১) একই গ্রামের বুলবুলের নিকট থেকে দেড় মাস আগে ২০ হাজার টাকা সুদে ঋণ দেয়। ২০ টাকার ১২ টাকা সুদ দেওয়ার কথা ছিলো। এছাড়া ৩০ হাজার টাকা পরিশোধও করে সে।
২ হাজার টাকা দিতে অপারগতা প্রকাশ করলে গতকাল বুধবার সন্ধ্যা ৬ টার দিকে গ্রামের অদুদের দোকানে বসে চা পান করার সময় বুলবুল বাঁশের লাঠি দিয়ে বেপরোয়া পিটিয়ে টিটনকে মারাত্মক জখম করে।
তাকে উদ্ধার করে স্থানীয়রা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। শেষ খবর পাওয়া পর্যন্ত সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলো।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
দামুড়হুদার জুড়ানপুরে আল মাসুম বাবুর বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা, জনজোয়ারে মুগ্ধ প্রার্থী
১৪ ঘন্টা আগে
আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক অভিযানে মাদক ও চুরি মামলা এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৮ জন গ্রেফতার
১৭ ঘন্টা আগে
দামুড়হুদায় সাড়ে ১৮ কেজি গাঁজাসহ নারী আটক
১৯ ঘন্টা আগে