লগইন
আলমডাঙ্গার নাগদাহ ইউনিয়ন পরিষদের নির্বাচনে  বিপুল জোয়ার্দ্দারের পক্ষে একাট্টা হয়েছে নাগদাহ গ্রামবাসী
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৭ ফেব্রুয়ারি, ২০২৩ | ১২:০০ রাত ৯৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গার নাগদাহ ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিপুল জোয়ার্দ্দারের পক্ষে একাট্টা হয়েছে নাগদাহ গ্রামবাসী

আলমডাঙ্গার নাগদাহ ইউনিয়ন পরিষদের নির্বাচনে এজাজ ইমতিয়াজ বিপুল আওয়ামীলীগের দলীয় মনোনয়ন চেয়ে না পাওয়ায় তার পক্ষে একাট্টা হয়েছে নাগদাহ গ্রামবাসী। ইউনিয়নে নাগদা গ্রামে সর্বাধিক ভোটা সংখ্যা। এলাকার প্রভাবশালী পরিবারের সামাজিক ব্যক্তি হিসেবে বিপুলের রয়েছে ঈর্শনীয় জনপ্রিয়তা। তারপরও দলীয় মনোনয়ন না পাওয়ায় গ্রামের ছেলে বিপুলের পক্ষে একাট্টা হয়েছেন তারা। নৌকা প্রতীক না পাওয়ায় চেয়ারম্যান প্রার্থী বিপুলের বাড়ির সামনে বৃহস্পতিবার সন্ধ্যায় নাগদাহ গ্রামবাসি ভীড় করেন। এসময় তারা বিপুলের নামে শ্লোগানে শ্লোগানে ফেটে পড়েন। এজাজ ইমতিয়াজ বিপুল জোয়ার্দ্দার নাগদাহ গ্রামের স্বনামধন্য নজরুল ইসলাম জোয়ার্দ্দার সোনা মিয়ার ছেলে।


নাগদাহ গ্রামের মোহাম্মদ আলী জোয়ার্দ্দার বলেন, বিপুল আমাদের ইউনিয়নে একজন ভাল ও সামাজিক ছেলে হিসেবে পরিচিত। দল তাকে মনোনয়ন না দিলেও জনগণ তাকে ভোট দিয়ে চেয়ারম্যান হিসেবে জয়ি করার প্রত্যয় ব্যক্ত করেছেন গ্রামবাসী।


একই গ্রামের মোজাম্মেল হকও অভিন্ন কথা বলেন। তিনি বলেন, বিপুলের কোথাও কোন বদনাম নেই। আমরা গ্রামবাসি তার সাথে আছি।

বয়োবৃদ্ধ আবু বকর ওরফে বাক্কা ফকির বলেন, আমরা দল বুঝিনা। বিপুল ভাল ছেলে। সে তার বাপ সোনা মিয়ার মত হয়েছে। গ্রামের নারী-পুরুষ বিপুলের সাথে রয়েছে।

নাগদাহ গ্রামের আরেক বয়স্ক লোক গোলাম জোয়ার্দ্দার বলেন, এখনকার যুগে বিপুলের মত ভাল ছেলে হয় না। সে চেয়ারম্যান হওয়ার যোগ্য।


জানা গেছে, আগামী ১৬ মার্চ অনুষ্ঠিতব্য নাগদাহ ইউপি নির্বাচনে মোট আট জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বীতায় মাঠে নেমেছেন। দুইজন বাদে বাকি ছয় জনই আওয়ামীলীগের সমর্থক। দলীয় মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক হায়াত আলী। হায়াত আলীর বাড়ি ভেদামারী গ্রামে। অপর চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল হাসনাতের বাড়িও ভেদামারী গ্রামে। এই গ্রামে ভোট রয়েছে প্রায় সাতশ। পাশের জোড়গাছা গ্রামেও রয়েছে আওয়ামীলীগ সমর্থক দুইজন চেয়ারম্যান প্রার্থী। ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মিশর আলী ও আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমানের বাড়ি জোড়গাছা গ্রামে। বলিয়ারপুর গ্রামে আরেক আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন। এছাড়া উপজেলা জামায়াতের আমীর দারুস সালাম বর্তমানে জেলে থাকলেও কাগজপত্রে তিনি চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন। তিনি নাগদাহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানও। ইউনিয়নের জাঁহাপুর গ্রামের রাসেল বিশ্বাস নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

সব ছাপিয়ে নাগদাহ গ্রামের বিপুল সুবিধাজনক অবস্থানে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

একটি অদ্ভুত ও হাস্যরসের অভিজ্ঞতা

৩ ঘন্টা আগে
একটি অদ্ভুত ও হাস্যরসের অভিজ্ঞতা

আব্দুল হান্নান মাসউদ

৪ ঘন্টা আগে
আব্দুল হান্নান মাসউদ

'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

৪ ঘন্টা আগে
'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

৫ ঘন্টা আগে
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

৫ ঘন্টা আগে
ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

ক্যাবের সমীক্ষা

৬ ঘন্টা আগে
ক্যাবের সমীক্ষা

মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

৬ ঘন্টা আগে
মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

৭ ঘন্টা আগে
পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

৭ ঘন্টা আগে
গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

৮ ঘন্টা আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।