লগইন
আলমডাঙ্গার তিওরবিলা গ্রামে লাটাহাম্বারের ধাক্কায়  পঞ্চম শ্রেনীর ছাত্র নাসিম নিহত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ | ১২:০০ রাত ৪৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গার তিওরবিলা গ্রামে লাটাহাম্বারের ধাক্কায় পঞ্চম শ্রেনীর ছাত্র নাসিম নিহত

আলমডাঙ্গার তিওরবিলা গ্রামে লাটাহাম্বারের ধাক্কায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরা হলো না পঞ্চম শ্রেনীতে পড়ুয়া শিশু নাসিমের। ১৩ ফেব্রæয়ারি বিকালে প্রাইভেট পড়ে বাইসাইকেলে চড়ে বাড়ি ফেরার সময় ঘাতক লাটাহাম্বারের ধাক্কার নাসিম পড়ে গেলে তাকে পিষে দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


শিশু নাসিম আলমডাঙ্গার তিয়রবিলা গ্রামের সৌদি প্রবাসী রাশিদুল হকের ছেলে। নাসিম তিন বোনের পর তার বাবা-মায়ের অত্যন্ত আদরের একমাত্র পুত্র সন্তান ছিল।


প্রত্যক্ষদর্শীরা জানান, নাসিম পিঠে স্কুলের ব্যাগ ঝুলিয়ে প্রাইভেট পড়ে তার ছোট্ট বাইসাইকেলে চড়ে বাড়ির দিকে যাচ্ছিল। বাড়ি পৌছানোর আগেই একই গ্রামের সুমনের লাটাহাম্বার নাসিমকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়। শিশু নাসিমের শরীল রক্তে রাস্তা লাল হয়ে ওঠে। এ সময় পথচারীরা এগিয়ে এলে চালক সুমন লাটাহাম্বার ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে তিয়রবিলা ক্যাম্পের পুলিশ লাটাহাম্বার ক্যাম্পে নিয়ে যায়।


এ ঘটনার পর নাসিমের পরিবারসহ তিওরবিলা কুটিপাড়ায় শোকের মাতম শুরু হয়। এ শোক পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। বাড়ির উঠোনে নাসিমের লাশ রেখে তার মা-বোনদের গগনবিদারী কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে।


আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, ঘাতক লাটাহাম্বারের চালক পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

একটি অদ্ভুত ও হাস্যরসের অভিজ্ঞতা

৩ ঘন্টা আগে
একটি অদ্ভুত ও হাস্যরসের অভিজ্ঞতা

আব্দুল হান্নান মাসউদ

৪ ঘন্টা আগে
আব্দুল হান্নান মাসউদ

'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

৪ ঘন্টা আগে
'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

৫ ঘন্টা আগে
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

৫ ঘন্টা আগে
ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

ক্যাবের সমীক্ষা

৬ ঘন্টা আগে
ক্যাবের সমীক্ষা

মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

৬ ঘন্টা আগে
মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

৭ ঘন্টা আগে
পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

৭ ঘন্টা আগে
গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

৮ ঘন্টা আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।