লগইন
আলমডাঙ্গার তিওরবিলা ক্যাম্প পুলিশ জুয়া বিরোধী অভিযানে জুয়া খেলার সরঞ্জম ও নগদ টাকাসহ ৪ জুয়াড়ি গ্রেফতার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ | ১২:০০ রাত ৪৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গার তিওরবিলা ক্যাম্প পুলিশ জুয়া বিরোধী অভিযানে জুয়া খেলার সরঞ্জম ও নগদ টাকাসহ ৪ জুয়াড়ি গ্রেফতার

আলমডাঙ্গার তিওরবিলা ক্যাম্প পুলিশ জুয়া বিরোধী অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জম ও নগদ টাকাসহ ৪ জুয়াড়িকে গ্রেফতার করেছে। ১২ ফেব্রুয়ারী সন্ধ্যায় তিওরবিলার কুটিপাড়ার একটি কলাবাগান থেকে তাদেও চারজনকে গ্রেফতার করে নিয়ে আসে।


জানাগেছে, উপজেলা পল্লি তিওরবিলা গ্রামের কুটিরপাড়ার মৃত আলী হোসেনের ছেলে সুজন আলী(২৬), একই গ্রামের মৃত মঙ্গল আলীর ছেলে আনোয়ার হোসেন (৪৫), শফি উদ্দিনের ছেলে দুলু(৪৫) ও সরোয়ার মন্ডলের ছেলে হাসিবুল(২৬) মাঝে মাঝে বাড়ির পাশের মাঠে জুয়ার আসর বসায়।


এলাকাবাসি সুত্রে জানাগেছে, যাহারা জুয়া খেলা করে তারা সবাই দিন মুজুরের কাজ করে। সারাদিন পরের জমিতে শ্রমিকের কাজ করে বিকালে তাদের মুজুরি নিয়ে বাড়িতে না গিয়ে জুয়া খেলা করতে বসে। জুয়া খেলায় টাকা হেরে সন্ধ্যার পর খালি হাতে বাড়িতে যায় । পরিবারের লোকজন বাজার সদাইয়ের কথা জিজ্ঞাসা করলে তাদের উপর চড়াও হয়। এমকি অনেকে আবার স্ত্রীকে মারধরও করে।


১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় কুটিরপাড়ার মাঠের কলা বাগানে জুয়া খেলা চলছে এমন সংবাদের ভিত্তিতে তিওরবিলা ক্যাম্প পুলিশের এসআই ফরিদুল ইসলাম ও এএসআই বিপ্লব সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৩২শ ২০ টাকাসহ চার জুয়াড়ীকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাদেরকে আলমডাঙ্গা থানায় নিয়ে বঙ্গীয় জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ তাদেরকে আদালতে প্রেরন করা হতে পারে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

একটি অদ্ভুত ও হাস্যরসের অভিজ্ঞতা

৩ ঘন্টা আগে
একটি অদ্ভুত ও হাস্যরসের অভিজ্ঞতা

আব্দুল হান্নান মাসউদ

৪ ঘন্টা আগে
আব্দুল হান্নান মাসউদ

'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

৪ ঘন্টা আগে
'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

৫ ঘন্টা আগে
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

৫ ঘন্টা আগে
ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

ক্যাবের সমীক্ষা

৬ ঘন্টা আগে
ক্যাবের সমীক্ষা

মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

৬ ঘন্টা আগে
মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

৭ ঘন্টা আগে
পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

৭ ঘন্টা আগে
গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

৮ ঘন্টা আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।