লগইন
আলমডাঙ্গার কুমারী ইউপি চেয়ারম্যানসহ আটক ৬: মাদকদ্রব্যসহ বিপুল পরিমাণ কম্বল উদ্ধার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৫ নভেম্বর, ২০২৪ | ০৬:০০ বিকাল ১৪১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গার কুমারী ইউপি চেয়ারম্যানসহ আটক ৬: মাদকদ্রব্যসহ বিপুল পরিমাণ কম্বল উদ্ধার


খোদ ইউনিয়ন পরিষদ ভবনে বসে মাদক বিক্রির অভিযোগে আলমডাঙ্গার কুমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পিন্টুসহ ৬ অনুচরকে আটক করেছে সেনাবাহিনী। গত ৪ দিনগত অক্টোবর ভোরে কুমারী ইউনিয়ন পরিষদের বিল্ডিং -এ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের নিকট থেকে মদ, ফেনসিডিল, ইয়াবা ট্যাবলেট, গাঁজা, মাদক সেবনের সরঞ্জাম ও কন্ডোম, হুক্কা, খেলনা পিস্তল, দেশীয় অস্ত্র, নগদ টাকা ও বিপুল পরিমাণ সরকারি কম্বল উদ্ধার করা হয়েছে।


আটকের পর তাদেরকে ক্যাম্পে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে আলমডাঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে।


আটককৃতরা হলেন-কুমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু সাঈদ পিন্টু, পিন্টুসহ তার ঘনিষ্ঠ অনুচর হিসেবে পরিচিত একই গ্রামের হাশেম মালিথার দুই ছেলে মেহেদী হাসান ও রাজা বাবু, রইচ উদ্দীনের ছেলে শাহজাহান, কামালপুরের আজিজুল ইসলামের ছেলে বাপ্পি রহমান ও গোবিন্দপুর মাঠপাড়ার এবং কুমারী গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে হাবিবুর রহমান ওরফে সোহেল। তবে জিজ্ঞাসাবাদ শেষে পিন্টু চেয়ারম্যানের দুই সহোদর আবু সায়েম রিপন ও রাজিবকে ছেড়ে দেওয়া হয়েছে।


এ সময় ঘটনাস্থল ইউনিয়ন পরিষদ বিল্ডিং"র দোতলার কক্ষ থেকে ২ বোতল রয়েল মদ, (বড়-০১, ছোট-১) খালি, ৮ বোতল ফেনসিডিল (৫ টি খালি ও ৩টি ভরা), খেলনা পিস্তল, ১টি বড় দা, ২ টি হুক্কা, ৪৪ টি যৌন উত্তেজক ট্যাবলেট কৌটার ভেতর), ইয়াবা ও হিরোইন খাওয়ার আইটেম, নগদ ১২৮৬০ টাকা ও ১৫০ টি সরকারি কম্বল উদ্ধার করা হয়েছে।


জিজ্ঞাসাবাদে পিন্টু চেয়ারম্যানের স্বীকারোক্তি মোতাবেক অভিযান চালিয়ে ইউনিয়ন পরিষদ ভবনের নীভতলা থেকে কম্বল উদ্ধার করা হয়েছে।


এ বিষয়ে আলমডাঙ্গা থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। কুমারী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টুকে সরকারি ত্রাণের কম্বল আত্মসাৎ করা মামলা ও বাকী ৫ জনকে মাদক মামলায় জেলহাজতে প্রেরন করা হয়েছে।


এদিকে, এলাকাসূত্রে জানা গেছে, আটক বাপ্পী ও সোহেল এলাকার চিহ্নিত মাদকব্যবসায়ী। তারা নিয়োমিত রাতে ইউনিয়ন পরিষদের ভবনের দোতলায় মজমা বসিয়ে মাদকদ্রব্য সেবন ও বিক্রি করতো। সাধারণ মানুষ প্রবেশ করার সাহস দেখাতো না।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গ্রামবাসীদের অভিযোগ, তদন্তে প্রশাসন

২৭ মিনিট আগে
গ্রামবাসীদের অভিযোগ, তদন্তে প্রশাসন

ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করলেন মেহেরপুরের মোমিনুল ইসলাম

২৭ মিনিট আগে
ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করলেন মেহেরপুরের মোমিনুল ইসলাম

ভবিষ্যৎ প্রজন্ম সুরক্ষা ও টেকসই উন্নয়নের প্রধান চ্যালেঞ্জ

১ ঘন্টা আগে
ভবিষ্যৎ প্রজন্ম সুরক্ষা ও টেকসই উন্নয়নের প্রধান চ্যালেঞ্জ

৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো হ্যাক, সন্দেহে উত্তর কোরিয়া

১ ঘন্টা আগে
৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো হ্যাক, সন্দেহে উত্তর কোরিয়া

আহমেদ শাহরিয়ার দীপের ফের ৭ দিনের রিমান্ড আবেদন

২ ঘন্টা আগে
আহমেদ শাহরিয়ার দীপের ফের ৭ দিনের রিমান্ড আবেদন

প্রধানমন্ত্রী

২ ঘন্টা আগে
প্রধানমন্ত্রী

তথ্য উপদেষ্টা

৩ ঘন্টা আগে
তথ্য উপদেষ্টা

ডা. শফিকুর রহমান

৩ ঘন্টা আগে
ডা. শফিকুর রহমান

মজুরি কমিশন গঠন হওয়ায় আন্দোলনের সুযোগ নেই, শ্রমিকদের কাজে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর

৪ ঘন্টা আগে
মজুরি কমিশন গঠন হওয়ায় আন্দোলনের সুযোগ নেই, শ্রমিকদের কাজে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর

জাতীয় সংসদে শপথ নিলেন দুই নবনির্বাচিত সংসদ সদস্য

৪ ঘন্টা আগে
জাতীয় সংসদে শপথ নিলেন দুই নবনির্বাচিত সংসদ সদস্য

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।