লগইন
আলমডাঙ্গার অবৈধভাবে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৬ মার্চ, ২০২৫ | ০৬:০০ বিকাল ১১৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গার অবৈধভাবে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

আলমডাঙ্গার চরযাদপুর এলাকায় অবৈধভাবে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে যাদবপুর গ্রামের বজলু হককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ৫ মার্চ বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি)' আশীষ কুমার বসুর নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।


জানা গেছে,আলমডাঙ্গার কুমারী ইউনিয়নের চর যাদবপুর গ্রামের আফিল মন্ডলের ছেলে বজলু হকের বিরুদ্ধে বেশকিছুদিন ধরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন চর যাদবপুর এস-৯জি সেচ খালের বাম পাড় থেকে অবৈধভাবে মাটি কেটে নেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমডাঙ্গা সহকারী কমিশনার আশীষ কুমার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালতে অভিযুক্ত বজলু হককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার পাশাপাশি অভিযুক্ত বজলু হক খননকৃত স্থান নিজ খরচে ভরাট করার প্রতিশ্রæতি দেন ।


পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, সেচ খালের পাড় কাটা হলে আশপাশের জমির সেচব্যবস্থা ব্যাহত হয় এবং ভৌগোলিক ভারসাম্য নষ্ট হয়। এ ধরনের অনিয়ম রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।


স্থানীয়রা প্রশাসনের এ কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন, অবৈধ মাটি কাটা বন্ধ হলে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা কমবে এবং খালের প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বিজিএমইএ সভাপতি

২ মিনিট আগে
বিজিএমইএ সভাপতি

সাবেক এমপি শাম্মীর বাসায় চাঁদাবাজিতে পিবিআইয়ের অভিযোগপত্র

২ মিনিট আগে
সাবেক এমপি শাম্মীর বাসায় চাঁদাবাজিতে পিবিআইয়ের অভিযোগপত্র

এআইইউবিকে হারিয়ে ট্রফি জিতলো ড্যাফোডিল

১ ঘন্টা আগে
এআইইউবিকে হারিয়ে ট্রফি জিতলো ড্যাফোডিল

অভিযুক্ত দীপ আবারও রিমান্ডে

২ ঘন্টা আগে
অভিযুক্ত দীপ আবারও রিমান্ডে

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক রূপান্তরের নতুন দিগন্ত

২ ঘন্টা আগে
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক রূপান্তরের নতুন দিগন্ত

আলমডাঙ্গায় মাদকসহ ও মাদক মামলার ৩ আসামি গ্রেফতার : একজনের ৬ মাসের কারাদণ্ড

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাদকসহ ও মাদক মামলার ৩ আসামি গ্রেফতার : একজনের ৬ মাসের কারাদণ্ড

আলমডাঙ্গার খেজুরতলা যুব সমাজের আয়োজনে গ্রামবাংলার ঐতিহ্যবাহী দাড়িয়াবান্ধা/গাদন খেলা অনুষ্ঠিত

২ ঘন্টা আগে
আলমডাঙ্গার খেজুরতলা যুব সমাজের আয়োজনে গ্রামবাংলার ঐতিহ্যবাহী দাড়িয়াবান্ধা/গাদন খেলা অনুষ্ঠিত

ইতিহাস ও রাজনৈতিক বাস্তবতার নতুন মূল্যায়ন

৩ ঘন্টা আগে
ইতিহাস ও রাজনৈতিক বাস্তবতার নতুন মূল্যায়ন

নাহিদ ইসলাম

৩ ঘন্টা আগে
নাহিদ ইসলাম

গ্রামবাসীদের অভিযোগ, তদন্তে প্রশাসন

৪ ঘন্টা আগে
গ্রামবাসীদের অভিযোগ, তদন্তে প্রশাসন

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।