লগইন
আলমডাঙ্গায় ছেঁড়া বৈদ্যুতিক তারের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে দোকানদারের মৃত্যু
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৪ এপ্রিল, ২০২৪ | ০৬:০০ বিকাল ৫২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় ছেঁড়া বৈদ্যুতিক তারের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে দোকানদারের মৃত্যু

আলমডাঙ্গায় ছেঁড়া বৈদ্যুতিক তারের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে দোকানদার মজিবার রহমানের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় ইফতারের আগে মুদি দোকানের বৈদ্যুতিক তার ছিঁড়ে যায়। নিজেই ছেঁড়া সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে তার মৃত্যু হয়। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


বিদ্যুৎ স্পৃষ্টে নিহত মজিবার রহমান(৫৭) উপজেলা জামজামি ইউনিয়নের বানিনাথপুর গ্রামের মৃত খোশদেল মন্ডলের সেজো ছেলে। তিনি বাড়ির সামনেই মুদি দোকান দিয়ে ব্যবসা করেন। মজিবার রহমানের এক ছেলে বাবু মালয়েশিয়া প্রবাসী ও মেয়ে বিবাহিত।


জানাগেছে, মজিবার রহমান নিজ বাড়ির সামনেই দীর্ঘদিন ধরে মুদি দোকান দিয়ে ব্যবসা করে আসছেন। বৃহস্পতিবার ইফতারের আগে হঠাৎ দোকানের বৈদ্যুতিক তার ছিড়ে যায়। ইফতারের আগে তার সংযোগ দেওয়ার জন্য কাউকে না পেয়ে তিনি নিজেই ছেঁড়া তারের সংযোগ দিতে যায়। এসময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তিনি ঘটনা স্থলেই মারা যান।


বিদ্যুৎ স্পৃষ্টে দোকানদারের মৃত্যুর সংবাদ পেয়ে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) আনিসুজ্জামান লালন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক তদন্ত আবু সাঈদসহ অন্যান্য অফিসার ফোর্স উপস্থিত ছিলেন।


এবিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ শেখ গণি মিয়া জানান, বানিনাথপুর গ্রামের মজিবার রহমান নামের এক মুদি দোকান ব্যবসায়ী বিদ্যুৎ স্পৃষ্টে মারা গেছে। এবিষয়ে মরহুমের ভাতিজা থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় এবং বিনা ময়না তদন্তে লাশ দাফতের আবেদন করায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

পণ্যের দাম বাড়িয়ে কমানো হলো রোগীদের বরাদ্দ

৫৫ সেকেন্ড আগে
পণ্যের দাম বাড়িয়ে কমানো হলো রোগীদের বরাদ্দ

চুয়াডাঙ্গার ভান্ডারদহে আজ ধর্মীয় মাহফিল, প্রধান বক্তা শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ

১ মিনিট আগে
চুয়াডাঙ্গার ভান্ডারদহে আজ ধর্মীয় মাহফিল, প্রধান বক্তা শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ

আরবদের বাদ দিয়ে ‘বৃহত্তর জাতীয় সরকার’ চান নেতানিয়াহু, বৈঠকে বিরোধীরা

৫ ঘন্টা আগে
আরবদের বাদ দিয়ে ‘বৃহত্তর জাতীয় সরকার’ চান নেতানিয়াহু, বৈঠকে বিরোধীরা

উপার্জন ও রিজিকে বরকত আনার ৫টি গুরুত্বপূর্ণ নববি আমল

৫ ঘন্টা আগে
উপার্জন ও রিজিকে বরকত আনার ৫টি গুরুত্বপূর্ণ নববি আমল

পুনরায় চালু হতে যাচ্ছে ‘গ্রাম সরকার’ ব্যবস্থা, খসড়া আইনে জনমতের আহ্বান

৯ ঘন্টা আগে
পুনরায় চালু হতে যাচ্ছে ‘গ্রাম সরকার’ ব্যবস্থা, খসড়া আইনে জনমতের আহ্বান

ফল খারাপ হলে ট্রাম্পের পরবর্তী কৌশল কী?

১০ ঘন্টা আগে
ফল খারাপ হলে ট্রাম্পের পরবর্তী কৌশল কী?

এলপিজির দাম সমন্বয় হোক, তবে সাধারণ মানুষের জীবনকে বিপর্যস্ত করে নয়

১০ ঘন্টা আগে
এলপিজির দাম সমন্বয় হোক, তবে সাধারণ মানুষের জীবনকে বিপর্যস্ত করে নয়

আলমডাঙ্গায় বাসের ধাক্কায় খালে পণ্যবোঝাই আলমসাধু : সাড়ে ৪ লাখ টাকার মালামাল ক্ষতির আশঙ্কা

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় বাসের ধাক্কায় খালে পণ্যবোঝাই আলমসাধু : সাড়ে ৪ লাখ টাকার মালামাল ক্ষতির আশঙ্কা

আলমডাঙ্গায় নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন স্থায়ীভাবে বহিষ্কার

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন স্থায়ীভাবে বহিষ্কার

আলমডাঙ্গায় ট্যাপেন্টাডলসহ দুই যুবক গ্রেফতার

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ট্যাপেন্টাডলসহ দুই যুবক গ্রেফতার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।