লগইন
আলমডাঙ্গায় গাছের সাথে মোটরসাইকেল ধাক্কা লেগে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু: আহত ১
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৪ এপ্রিল, ২০২৪ | ০৬:০০ বিকাল ৫৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় গাছের সাথে মোটরসাইকেল ধাক্কা লেগে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু: আহত ১


নতুন মোটরসাইকেল কেনার ১ মাসের মাথায় কুষ্টিয়া থেকে গান শুনে ভোর সকালে বাড়ি ফেরার পথে গাছের সাথে ধাক্কা লেগে দুই কিশোর চাচাতো ভাই মারা গেছে। আহত হয়েছে একজন। নিহত দুই জনের লাশ উদ্ধার করে ঘটনাস্থল থেকে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। আহত সজিবের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন কর্তব্যরত চিকিৎসক। রোববার সকালে আলমডাঙ্গা উপজেলার পারলক্ষীপুর গ্রামের কুড়িরমাঠে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হল ঝিনাইদহ সদর উপজেলার বুড়া গ্রামের মসজিদপাড়ার ইউনুচ আলীর ছেলে খালিদ আহমেদ(১৬) ও একই এলাকার তার চাচাতো ভাই আরিফ আহম্মেদের ছেলে তানিম ইসলাম(১৭)। আহত সজিব রহমান(১৬) চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ানের সিন্দুরিয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে। খালিদ আহমেদ আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্র ও দুই জন একই স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে।


প্রায় একমাস আগে খালিদ মোটর সাইকেল কেনার জন্য বাড়িতে জোরাজুরি শুরু করে। মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাড়ির টিভি, ফ্রিজ সহ অন্যান্য জিনিসপত্র ভাংচুর শুরু করে। পরে তার পিতা বাধ্য হয়ে সুজকি জিকসার মনটন মোটর সাইকেল কিনে দেয়। সেই মোটরসাইকেলে করে চাচাতো ভাই তানিম ও বন্ধু সজিবকে নিয়ে গান শুনতে যায়। ফেরার পথে দুই চাচাতো নিহত হয়।


আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ শেখ গণি মিয়া জানান, তিন কিশোর খালিদ আহমেদ, তানিম ইসলাম ও সজিব রহমান মিলে রোববার ভোর সকালে বাড়ি ফেরার সময় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পারলক্ষীপুর গ্রামের কুড়ির মাঠে মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে শিশু গাছের সাথে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলে খালিদ আহমেদ ও তানিম ইসলাম মারা যায়।


আহত সজিব রহমানকে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহত দুই জনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

পণ্যের দাম বাড়িয়ে কমানো হলো রোগীদের বরাদ্দ

০ সেকেন্ড আগে
পণ্যের দাম বাড়িয়ে কমানো হলো রোগীদের বরাদ্দ

চুয়াডাঙ্গার ভান্ডারদহে আজ ধর্মীয় মাহফিল, প্রধান বক্তা শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ

৪০ সেকেন্ড আগে
চুয়াডাঙ্গার ভান্ডারদহে আজ ধর্মীয় মাহফিল, প্রধান বক্তা শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ

আরবদের বাদ দিয়ে ‘বৃহত্তর জাতীয় সরকার’ চান নেতানিয়াহু, বৈঠকে বিরোধীরা

৫ ঘন্টা আগে
আরবদের বাদ দিয়ে ‘বৃহত্তর জাতীয় সরকার’ চান নেতানিয়াহু, বৈঠকে বিরোধীরা

উপার্জন ও রিজিকে বরকত আনার ৫টি গুরুত্বপূর্ণ নববি আমল

৫ ঘন্টা আগে
উপার্জন ও রিজিকে বরকত আনার ৫টি গুরুত্বপূর্ণ নববি আমল

পুনরায় চালু হতে যাচ্ছে ‘গ্রাম সরকার’ ব্যবস্থা, খসড়া আইনে জনমতের আহ্বান

৯ ঘন্টা আগে
পুনরায় চালু হতে যাচ্ছে ‘গ্রাম সরকার’ ব্যবস্থা, খসড়া আইনে জনমতের আহ্বান

ফল খারাপ হলে ট্রাম্পের পরবর্তী কৌশল কী?

১০ ঘন্টা আগে
ফল খারাপ হলে ট্রাম্পের পরবর্তী কৌশল কী?

এলপিজির দাম সমন্বয় হোক, তবে সাধারণ মানুষের জীবনকে বিপর্যস্ত করে নয়

১০ ঘন্টা আগে
এলপিজির দাম সমন্বয় হোক, তবে সাধারণ মানুষের জীবনকে বিপর্যস্ত করে নয়

আলমডাঙ্গায় বাসের ধাক্কায় খালে পণ্যবোঝাই আলমসাধু : সাড়ে ৪ লাখ টাকার মালামাল ক্ষতির আশঙ্কা

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় বাসের ধাক্কায় খালে পণ্যবোঝাই আলমসাধু : সাড়ে ৪ লাখ টাকার মালামাল ক্ষতির আশঙ্কা

আলমডাঙ্গায় নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন স্থায়ীভাবে বহিষ্কার

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন স্থায়ীভাবে বহিষ্কার

আলমডাঙ্গায় ট্যাপেন্টাডলসহ দুই যুবক গ্রেফতার

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ট্যাপেন্টাডলসহ দুই যুবক গ্রেফতার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।