লগইন
আলমডাঙ্গায় 'আন্তর্জাতিক আরবী ভাষা দিবস' উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৫ ডিসেম্বর, ২০২০ | ১২:০০ রাত ৮৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় 'আন্তর্জাতিক আরবী ভাষা দিবস' উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

আলমডাঙ্গায় আন্তর্জাতিক আরবী ভাষা দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২৫ ডিসেম্বর শুক্রবার ইসলামিক কালচারাল সেন্টার 'আবর্তন'র আয়োজনে দিবসটি উপলক্ষে 'মুসলিম জীবনে আরবী ভাষার গুরুত্ব' শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়।


হাফেজ গোলাম মুক্তাদিরের কুরআন তিলাওয়াতের মাধ্যমে সকাল ১০টায় সেমিনার শুরু হয় এবং মাওলানা আকরাম হুসাইন সাইরাফির দু’আর মধ্য দিয়ে বেলা সাড়ে ১১টায় শেষ হয়।
বাবুপাড়াস্থ দারুস সুন্নাহ নুরানী একাডেমীর দোতলার হল রুমে আয়োজিত এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আনন্দধাম জামে মসজিদের খতীব মাওলানা ইমদাদুল হক।

প্রবন্ধটিতে আরবীভাষার ইতিহাস, আন্তর্জাতিক আরবীভাষা দিবস, মুসলিম জীবনে আরবী ভাষার গুরুত্ব ও বাংলাভাষার সমৃদ্ধিতে আরবীর অবদান এই চারটি শিরোনামে আলোচনা উপস্থাপন করা হয়।


সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দারুস সুন্নাহ নুরানী একাডেমীর পরিচালক আশরাফুল ইসলাম, মাদরাসাতুত তাকওয়ার মুহতামিম মুফতি মাহদি হাসান, প্রভাষক শফিউল আলম বকুল, হাফেজ জহুরুল ইসলাম ও মাহফিল উদ্দীন মানিক।

সেমিনারে সভাপতিত্ব ও সমাপনী বক্তব্য প্রদান করেন এরশাদপুর একাডেমীর প্রধান শিক্ষক ফজলুল হক শামীম। ২০১২ সালে জাতিসংঘ ১৮ ডিসেম্বরকে আরবী ভাষা দিবস হিসাবে গ্রহণ করে এবং পরের বছর ২০১৩ সাল থেকে বিশ্বব্যাপী দিবসটি 'আন্তর্জাতিক আরবী ভাষা দিবস' পালন শুরু করে। দিবসটি উদযাপন উপলক্ষে জাতিসংঘ এবং আরব দেশগুলো বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। আমাদের দেশেও বিভিন্নভাবে দিবসটি পালন করা হয়ে থাকে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

২ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

৩ ঘন্টা আগে
এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

৪ ঘন্টা আগে
জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪ ঘন্টা আগে
দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

৫ ঘন্টা আগে
রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

আলমডাঙ্গায় লোকমান হোসেন(প্রাঃ) হাসপাতালে জরিমানা ৩দিন না যেতেই সিজারের পর প্রসূতির মৃত্যু : ক্লিনিক মালিকের ১ মাসের কারাদণ্ড

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় লোকমান হোসেন(প্রাঃ) হাসপাতালে জরিমানা ৩দিন  না যেতেই সিজারের পর প্রসূতির মৃত্যু : ক্লিনিক মালিকের ১ মাসের কারাদণ্ড

উর্বরতা ও পরিবেশ হুমকির মুখে

৭ ঘন্টা আগে
উর্বরতা ও পরিবেশ হুমকির মুখে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।