লগইন
অফিসার ইনচার্জের আন্তরিক প্রচেষ্টায় ১ বছরে আলমডাঙ্গা থানায় মামলা কমেছে শতকরা ৪৫ ভাগ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০১ জানুয়ারী, ২০২১ | ১২:০০ রাত ৮৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
অফিসার ইনচার্জের আন্তরিক প্রচেষ্টায় ১ বছরে আলমডাঙ্গা থানায় মামলা কমেছে শতকরা ৪৫ ভাগ


গত ১ বছরে আলমডাঙ্গা থানায় মামলা কমেছে শতকরা ৪৫ ভাগ। গত ২০১৯ সালের জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত আলমডাঙ্গা থানায় মোট ৩৩৬টি মামলা দায়ের করা হয়। ২০২০ সালে মামলার সংখ্যা নেমে আসে প্রায় অর্ধেকে অর্থাৎ ১৭৩টি-তে। ২০১৯ সালে প্রতি ২৬ ঘন্টায় গড়ে ১টি করে মামলা রেকর্ড করা হয়। পক্ষান্তরে ২০২০ সালে প্রতি ৫১ ঘন্টায় গড়ে ১টি করে মামলা মামলা রেকর্ড করা হয়েছে। থানায় মামলা করতে আসা শতকরা ৪৫ ভাগ অভিযোগ সালিশ বৈঠকের মাধ্যমে মীমাংসা করা হয়েছে। মূলতঃ আলমডাঙ্গা থানার বর্তমান অফিসার ইনচার্জ আলমগীর হোসেনের ঐকান্তিক প্রচেষ্টায় ১ বছরে মামলার পরিমান অর্ধেকে নামিয়ে আনা সম্ভব হয়েছে বলে অনেকের মন্তব্য থেকে জানা যায়।


আলমডাঙ্গা উপজেলার উদয়পুর গ্রামের অ্যাড মোখলেস উদ্দীন জানান, “আমাদের গ্রামেরসমজিদের সম্পত্তি নিয়ে গ্রামবাসির সাথে কতিপয় ব্যক্তির বিরোধ ছিল। এ বিরোধের কারণে দীর্ঘদিন ধরে গ্রামে অশান্তি বিরাজ করছিল। থানায় মামলাও দায়ের করা হয়েছিল। গ্রামে সালিশের মাধ্যমে সমাধানের সব পথ বন্ধ হয়ে গেলে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর দায়িত্ব নেন দীর্ঘদিনের এ কলহ বিবাদ মীমাংসার।

তিনি উদয়পুর গিয়ে গ্রামবাসিকে সাথে নিয়ে কয়েক দফা সালিশ বৈঠক করে সে মামলার মীমাংসা করে দিয়েছেন। আমার জানা মতে তিনি নাগদা গ্রামের মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসার কমিটি নিয়ে বিবাদ ও মামলা ও লক্ষীপুর গ্রামের মসজিদের কমিটি নিয়ে সৃষ্ট বিবাদও তিনি মীমাংসা করে দিয়েছেন।


আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুদুর বলেন, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ অত্যন্ত ন্যায়নিষ্ঠ মানুষ। তিনি মুখে যে কথা বলেন, কাজও করেন কথামত। তাঁর সাথে চাকুরী করতে গিয়ে অনেক ভাল গুণের পরিচয় পেয়েছি। সাধারণ মানুষের প্রতি স্যারের পক্ষপাতিত্ব অপরিসীম। থানায় মামলা করতে আসলে তিনি বাদী-বিবাদী উভয় পক্ষকে ডেকে মীমাংসা করে নেওয়ার সুযোগ দেন।

প্রয়োজনে মধ্যস্থতা করতে একজন এস আই-কে নির্দেশনা দেন। সালিশ বৈঠকে মীমাংসা না হলে তারপর এজাহারের সিদ্ধান্ত নেন। সে কারণে মামলার সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে গেছে। গত মার্চ মাসে তিনি আলমডাঙ্গা থানায় যোগ দিয়েছেন। এরই মধ্যে অর্ধেকে নেমে এসেছে মামলার সংখ্যা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

অদক্ষ চালক ও দুর্নীতির দায়

৫৬ মিনিট আগে
অদক্ষ চালক ও দুর্নীতির দায়

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

২ ঘন্টা আগে
কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

৩ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

৪ ঘন্টা আগে
এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

৫ ঘন্টা আগে
জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৫ ঘন্টা আগে
দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

৬ ঘন্টা আগে
রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

আলমডাঙ্গায় লোকমান হোসেন(প্রাঃ) হাসপাতালে জরিমানা ৩দিন না যেতেই সিজারের পর প্রসূতির মৃত্যু : ক্লিনিক মালিকের ১ মাসের কারাদণ্ড

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় লোকমান হোসেন(প্রাঃ) হাসপাতালে জরিমানা ৩দিন  না যেতেই সিজারের পর প্রসূতির মৃত্যু : ক্লিনিক মালিকের ১ মাসের কারাদণ্ড

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।