লগইন
হোমিও ঔষুধের ব্যবসার আড়ালে মাদক ব্যবসা : ৪৯৯ বোতল স্পিরিটসহ ৫ম বার গ্রেফতার ডা. পল্লব
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৭ নভেম্বর, ২০২২ | ১২:০০ রাত ৬১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
হোমিও ঔষুধের ব্যবসার আড়ালে মাদক ব্যবসা : ৪৯৯ বোতল স্পিরিটসহ ৫ম বার গ্রেফতার ডা. পল্লব

হোমিও ঔষুধের ব্যবসার আড়ালে মাদক ব্যবসা করতে গিয়ে ৫ম বার আটক হলেন আলমডাঙ্গা শহরের সালেহীন হোমিও হলের মালিক ডা. তৈমুর সালেহীন পল্লব। ৭ নভেম্বর আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রনি আলম নূরের নেতৃত্বে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর অভিযান চালিয়ে তাকে আটক করে। আটকের পর তার স্বীকারোক্তি মোতাবেক গোডাউন থেকে ৪শ ৯৯ বোতল অবৈধ রেক্টিফাইড স্পিরিট উদ্ধার করা হয়।

জানাগেছে, উপজেলার বেলগাছি ইউনিয়নের ফরিদপুর গ্রামের হোমিও ডা. আজিবার রহমানের ছেলে আলমডাঙ্গা শহরের চারতলার মোড়ের সালেহীন হোমিও হলের মালিক ডা. তৈমুর সালেহীন পল্লব (৩৫) পাইকারি হোমিও ঔষুধের ব্যবসা করে আসছে। হোমিও ঔষুধের ব্যবসার আড়ালে সে বেশ কয়েক বছর ধরে রেক্টিফাইড স্পিরিট বিক্রয় করে বলে অভিযোগ রয়েছে। ইতোপূর্বে ৪বার অবৈধ রেক্টিফাইড স্পিরিট বিক্রয়ের অপরাধে ভ্রাম্যমান আদালতে জেল জরিমানাও হয়েছে। ২৫ জুলাই ২০২০ সালে তার দোকান সীলগালাও করে দেয় উপজেলা নির্বাহী অফিসার। তারপর সে অঙ্গিকারাবদ্ধ হয়ে আবারও ঔষুধের ব্যবসা শুরুর কয়েক মাস পার হতে না হতেই আগের মত অবৈধ রেক্টিফাইড স্পিরিট বিক্রি শুরু করে। তার হোমিও হলের পিছনে গোডাউন থেকে খুচরা ও পাইকারি অবৈধ রেক্টিফাইড স্পিরিট বিক্রয় করে।

৭ নভেম্বর সোমবার আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূরের নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারি পরিচালক শরিয়তুল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ পরিদর্শক আকরার হোসেন, সহকারী উপ পরির্দশক আজগর আলী, সহকারী উপ পরির্দশক হযরত আলীসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এসময় সালেহীন হোমিও হলের মালিক ডা. তৈমুর সালেহীন পল্লবকে আটক করে। আটকের পর তার স্বীকারোক্তি মোতাবেক ডা. তৈমুর সালেহীনের গোডাউনে অভিযান চালিয়ে ৪শ ৯৯ বোতল অবৈধ রেক্টিফাইড স্পিরিট উদ্ধার করে।

এ বিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

৫৬ মিনিট আগে
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

৫৬ মিনিট আগে
ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

ক্যাবের সমীক্ষা

১ ঘন্টা আগে
ক্যাবের সমীক্ষা

মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

১ ঘন্টা আগে
মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

২ ঘন্টা আগে
পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

২ ঘন্টা আগে
গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

৩ ঘন্টা আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

৩ ঘন্টা আগে
বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

৫ ঘন্টা আগে
দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

জোরালো পদক্ষেপের তাগিদ

৫ ঘন্টা আগে
জোরালো পদক্ষেপের তাগিদ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।