লগইন
হরিণাকুন্ডুতে সাইকেল ও অবৈধ লাটাহাম্বারের মুখোমুখি সংঘর্ষে বিকাশ কর্মী নিহত, আহত ১
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৫ ডিসেম্বর, ২০২১ | ১২:০০ রাত ২০৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
হরিণাকুন্ডুতে সাইকেল ও অবৈধ লাটাহাম্বারের মুখোমুখি সংঘর্ষে বিকাশ কর্মী নিহত, আহত ১



স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার শিতলী গ্রামে মোটর সাইকেল ও মাটি টানা অবৈধ ট্রলি (স্যালোইঞ্জিন চালিত এক ধরনের বাহন যা স্থানীয় ভাবে লাটাহাম্বা নামে পরিচিত)’র মুখোমুখি সংঘর্ষে রাসেল হোসাইন (২৬) নামের এক বিকাশ কর্মী নিহত হয়েছে। সেসময় আহত হয়েছেন রমজান আলী (৩২) নামের আরও একজন বিকাশ কর্মী। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫ টার সময় ওই উপজেলার শিতলী মসজিদ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত রাসেল ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কুলচারা গ্রামের জিরে মন্ডলের ছেলে। আহত রমজান আলী ঝিনাইদহ সদর উপজেলার দোগাছি গ্রামের বাসিন্দা। ঝিনাইদহ বিকাশ এজেন্টের প্রশাসনিক কর্মকর্তা বিপ্লব হোসেন জানান, হরিণাকুন্ডু উপজেলার বিভিন্ন এলাকায় বিকাশের টাকা লেনদেন করে মোটরসাইকেল যোগে রাসেল ও রমজান আলী ঝিনাইদহ শহরে ফিরছিলেন। পথে শিতলী এলাকায় পৌছালে মাটি টানা ট্রলি’র সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাসেলের মৃত্যু হয়।

এসময় গুরুত্বর আহত হন রমজান আলী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হরিণাকুন্ডু উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হরিণাকুন্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ থাকলে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

৪ মিনিট আগে
ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

শ্রদ্ধা ও ভালোবাসায় ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন

৪ মিনিট আগে
শ্রদ্ধা ও ভালোবাসায় ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন

উপকূলে আঘাতের পর দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা কম

১ ঘন্টা আগে
উপকূলে আঘাতের পর দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা কম

সাদমানের আক্ষেপের ৯৯ ও হৃদয়-সংকটে প্রথম দিন শেষে বাংলাদেশ ২১৩/৩

১ ঘন্টা আগে
সাদমানের আক্ষেপের ৯৯ ও হৃদয়-সংকটে প্রথম দিন শেষে বাংলাদেশ ২১৩/৩

চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

২ ঘন্টা আগে
কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

৩ ঘন্টা আগে
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

৩ ঘন্টা আগে
শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

৪ ঘন্টা আগে
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

৫ ঘন্টা আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।