লগইন
সড়কে ট্রাক চাপা দিয়ে প্রথম স্ত্রীকে হত্যার অভিযোগ ট্রাকচালক স্বামীর বিরুদ্ধে
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৯ জানুয়ারী, ২০২১ | ১২:০০ রাত ৩৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

সড়কে ট্রাক চাপা দিয়ে প্রথম স্ত্রীকে হত্যার অভিযোগ ট্রাকচালক স্বামীর বিরুদ্ধে


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহ চুয়াডাঙ্গা সড়কের আনসার ক্যাম্পের সামনে ট্রাকচাপায় নিহত হয়েছেন দিপালী রানা নামে এক হোটেল কর্মচারী। সোমবার রাত দশটার দিকে পিছন দিক থেকে একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। কার শরীর থেতলে ছিন্নভিন্ন হয়ে যায়। ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ডে ঐশী হোটেলের কর্মচারী নিহত দিপালী রানী কালীগঞ্জ উপজেলার সাদিপুর গ্রামের ট্রাকচালক স্বপন কুমার দাসের প্রথম স্ত্রী।

ঐশী হোটেলের মালিক শ্রী নিতাই কুমার ঘোষ জানান, হোটেলের কাজ শেষ করে রাত দশটার দিকে দিপালী রানী খড়ি ব্যবসায়ী জামাল হোসেন এর সাথে কোর্ট পাড়ায় ফিরছিলেন। তারা আনসার ক্যাম্পের সামনে রাস্তায় পৌঁছালে একটি দ্রæতগামী ট্রাক চাপা দিলে দিপালী রানী ঘটনাস্থলেই নিহত হয়। অভিযোগ পাওয়া গেছে দ্বিতীয় বিয়ের পর স্বামীর সঙ্গে দিপালী রানী সম্পর্কের অবনতি ঘটে।

ট্রাকচালক স্বামী বেশ কয়েকদিন ধরেই দিপালী রানী কে হত্যার হুমকি দিয়ে আসছিল। হোটেল মালিক নিতাই কুমার ঘোষের ভাষ্যমতে ৬ দিন আগে দিপালী রানী কে তার স্বামীর পাঠানো লোকজন হত্যার ছক আটে। অনেকের ধারণা ট্রাকচালক স্বামী পরিকল্পিতভাবে দিপালী রানী কে ট্রাক চাপা দিয়ে হত্যা করতে পারে। বিষয়টি তদন্ত করলেই এই রহস্য বেরিয়ে আসতে পারে।

এদিকে দিপালী রানী নিজের নাম গোপন করে ঐশী হোটেলে ফাতেমা আক্তার নামে চাকরি নেওয়ার বিষয়টি রহস্যজনক হয়ে উঠেছে। হিন্দু হয়ে তিনি কেন মুসলিম নাম ধারণ করলেন তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। গভীর রাত হাওয়াই পুলিশের কোনো বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এই দুর্ঘটনায় ঐশী হোটেলের খড়ি ব্যবসায়ী লক্ষীকোল গ্রামের ইলাহি মÐলের ছেলে জামাল মন্ডল গুরুতর আহত হয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

৩ মিনিট আগে
ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

শ্রদ্ধা ও ভালোবাসায় ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন

৩ মিনিট আগে
শ্রদ্ধা ও ভালোবাসায় ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন

উপকূলে আঘাতের পর দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা কম

১ ঘন্টা আগে
উপকূলে আঘাতের পর দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা কম

সাদমানের আক্ষেপের ৯৯ ও হৃদয়-সংকটে প্রথম দিন শেষে বাংলাদেশ ২১৩/৩

১ ঘন্টা আগে
সাদমানের আক্ষেপের ৯৯ ও হৃদয়-সংকটে প্রথম দিন শেষে বাংলাদেশ ২১৩/৩

চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

২ ঘন্টা আগে
কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

৩ ঘন্টা আগে
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

৩ ঘন্টা আগে
শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

৪ ঘন্টা আগে
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

৫ ঘন্টা আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।