লগইন
সাতক্ষীরায় যৌথবাহিনীর অভিযানে আট লাখ টাকার নকল প্রসাধনী জব্দ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৩ সেপ্টেম্বর, ২০২০ | ১২:০০ রাত ৭২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

সাতক্ষীরায় যৌথবাহিনীর অভিযানে আট লাখ টাকার নকল প্রসাধনী জব্দ

যৌথবাহিনীর বিশেষ অভিযানে এক ব্যবসা প্রতিষ্ঠানের গুদামে অভিযান চালিয়ে আট লাখ টাকার নকল প্রসাধনী জব্দ করা হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা শহরের সুলতানপুর বড়বাজারের আলমগীর স্টোর্সের গুদামে এ অভিযান চালানো হয়। নকল পণ্য বিক্রি করার অপরাধ স্বীকার করায় ওই প্রতিষ্ঠানের মালিক আলমগীর হোসেনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সাতক্ষীরার নির্বাহী হাকিম নূরুল আমিন জানান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার গোপন খবরে দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত শহরের বড়বাজারে তার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রসাধনী ব্যবসায়ী আলমগীর হোসেনের ব্যবসা প্রতিষ্ঠান আলমগীর স্টোর্সের গুদাম থেকে বিএসটিসি অনুমোদনবিহীন জনসন বেবি পাউডার, ক্রিম, লেকমি ক্রিম, ফগস পারফিউম, ক্লিন অ্যান্ড ক্লিন ক্রিমসহ ৬২ ধরনের নকল প্রসাধনীর চার হাজার ৫৬টি পণ্য জব্দ করা হয়। ওই সব পণ্যের গায়ে কোন বিএসটিসির মার্ক ছিল না। নামিদামি কোম্পানির স্টিকার লাগিয়ে খুচরা ও পাইকারি বিক্রি করতেন ওই ব্যবসায়ী। জব্দ পণ্যের মূল্য আট লাখ টাকা। জব্দ পণ্য নষ্ট করা হবে বলে জানান তিনি।

ব্যবসায়ী আলমগীর হোসেন বলেন, তিনি ঢাকার চকবাজার থেকে ওই সব নিম্নমানের প্রসাধনী ও নামি কোম্পানির স্টিকার কিনে এনে খুচরা ও পাইকারি বিক্রি করতেন।

নিজের দোষ স্বীকার করায় ব্যবসায়ী আলমগীর হোসেনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

অভিযানে অংশ নেন খুলনা র‌্যাব-৬ এর সাতক্ষীরা শাখার সহকারী পুলিশ সুপার বজলুর রশীদ, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার উপ-পরিচালক জাকির হোসেন, সুলতানপুর বড়বাজার কসমেটিকস ব্যবসায়ী সমিতির সভাপতি হাফিজুর রহমান প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

এসএসসির টেস্ট পরীক্ষা স্থগিত, তদন্ত কমিটি গঠন

১ ঘন্টা আগে
এসএসসির টেস্ট পরীক্ষা স্থগিত, তদন্ত কমিটি গঠন

প্রাচীন ঐতিহ্য ও আধুনিক প্রকৌশলবিদ্যার এক অতুলনীয় নিদর্শন

৪ ঘন্টা আগে
প্রাচীন ঐতিহ্য ও আধুনিক প্রকৌশলবিদ্যার এক অতুলনীয় নিদর্শন

আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

১৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

অদক্ষ চালক ও দুর্নীতির দায়

১৭ ঘন্টা আগে
অদক্ষ চালক ও দুর্নীতির দায়

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

১৯ ঘন্টা আগে
কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

২০ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

২১ ঘন্টা আগে
এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

২২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

২২ ঘন্টা আগে
জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২২ ঘন্টা আগে
দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।