লগইন
শৈলকুপায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে পিটিয়ে জখম
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১০ এপ্রিল, ২০২১ | ১২:০০ রাত ৩৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

শৈলকুপায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে পিটিয়ে জখম


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের শৈলকুপায় চাষের জমিজমা বিরোধের জের ধরে ইয়ামিন হোসেন (৫৮) নামের এক শিক্ষককে মারাত্মকভাবে পিটিয়ে জখম করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের কিসমত মাইলমারী গ্রামে এ ঘটনা ঘটেছে। আহত শিক্ষক ওই গ্রামের মৃত আব্দুল ওহাব মোল্ল্যার ছেলে ও ১৫৫নং মহিষগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।

আহত শিক্ষক ইয়ামিন হোসেন জানান, কিসমত মাইলমারী এলাকায় এক বছর আগে তার নিজের জমি ওই গ্রামের মৃত দেলবার বিশ্বাসের ছেলের কাছে এক বছরের চুক্তিতে লিজ দেয়। চুক্তির সময় পার হলেও তারা জমি ছাড়তে রাজি হয়নি। তারা দাবি করেন আরো এক বছরের। তিনি তাদের দাবিতে রাজি না হওয়ায় বিভিন্ন হুমকি দিয়ে আসছিল তারা।

জমিতে কলাগাছ লাগাতে বাঁধা দিলে শুক্রবার সকালে শাহাজাহান আলী তার ভাই আব্দুল লতিফ, শহিদুল ইসলাম ও ছেলে মিন্টুসহ প্রায় ১০/১২ জন তার বাড়িতে এসে অতর্কিতভাবে তার উপর রড, লাঠিসোটা ও দেশীয় অস্ত্র-শস্ত্র দিয়ে তার দুই পা ও শরীরের বিভিন্ন স্থানে মারপিট করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

শৈলকুপার মির্জাপুর ইউনিয়নের রামচন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শামিম আক্তার জানান, শিক্ষকের উপর হামলার ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

১ মিনিট আগে
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

১ মিনিট আগে
ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

ক্যাবের সমীক্ষা

১ ঘন্টা আগে
ক্যাবের সমীক্ষা

মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

১ ঘন্টা আগে
মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

২ ঘন্টা আগে
পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

২ ঘন্টা আগে
গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

৩ ঘন্টা আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

৩ ঘন্টা আগে
বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

৫ ঘন্টা আগে
দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

জোরালো পদক্ষেপের তাগিদ

৫ ঘন্টা আগে
জোরালো পদক্ষেপের তাগিদ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।