লগইন
মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি চুয়াডাঙ্গার ডালিমের গোপনে পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে সৌদি আরবে পলায়ন!
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৯ ডিসেম্বর, ২০২১ | ১২:০০ রাত ২৩৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি চুয়াডাঙ্গার ডালিমের গোপনে পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে সৌদি আরবে পলায়ন!


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রামের সেনাসদস্য সাইফুল ইসলাম সাইফ হত্যা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি ডালিম মন্ডল গোপনে সৌদি পালিয়ে গেছেন। পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে ২০১৮ সালের ডিসেম্বর মাসে তিনি সৌদি আরবে পাড়ি জমান বলে তার পারিবারিক সুত্রে জানা গেছে। ডালিম মন্ডল সৌদি আরবের জেদ্দার একটি তেল পাম্পে কর্মী হিসেবে কাজ করছেন। ডালিম চুয়াডাঙ্গা সদর উপজেলার ভুলটিয়া গ্রামের সবোদ আলী মন্ডলের ছেলে।

গত বুধবার খুলনা বিভাগীয় দ্রæত বিচার ট্রাইবুনাল আদালতে সেনা সদস্য সাইফ হত্যা মামলায় যে ৮ আসামীর মৃত্যুদন্ডাদেশ প্রদান করেন তার মধ্যে ডালিম অন্যতম। পুলিশের এত সব গোয়েন্দা বিভাগের চোখ ফাঁকি দিয়ে স্পর্শকাতর ও চাঞ্চল্যকর হত্যা মামলার আসামীর দেশ ত্যাগ নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। তথ্য নিয়ে জানা গেছে, রিন্যুয়াল পাসপোর্ট ছিল আসামি ডালিমের। ২০১৮ সালে ১৮ আগস্ট সেনা বাহিনীর ল্যন্স কর্পোরাল সাইফুল ইসলাম হত্যা হলে তিনি পুলিশের হাতে গ্রেফতার হন। সাড়ে তিন মাস জেলে থাকার পর উচ্চ আদালতের রায়ে তিনি ছাড়া পান। এরপর গোপনে পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যান। আইন বিশেষজ্ঞরা জানান, এই হত্যা মামলার তদন্ত কর্মকর্তা যদি এসবি ও ডিএসবিকে আগে ভাগেই তথ্য দিয়ে জানিয়ে রাখতেন, তবে আসামীর জন্য দেশ ত্যাগ সহজ ছিল না।

তারপরও আসামীকে দেশ ছাড়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স নিতে হয়েছে। কি ভাবে আসামি ডালিম পুলিশ ক্লিয়ারেন্স পেল তা খতিয়ে দেখা দরকার বলে আইনজ্ঞরা মনে করেন। সেনা সদস্য সাইফুলের পিতা হাফিজ উদ্দীন হাবু ও মা বুলবুলি খাতুন জানান, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি আছে। সরকার ইচ্ছে করলে মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি ডালিমকে ফিরিয়ে আনতে পারে। ইতিপূর্বে অনেক আসামীকে বাংলাদেশ সরকার ফিরিয়ে এনেছে। ডালিম ছাড়াও সেনা সদস্য সাইফুল হত্যা মামলার আরো দুই আসামি সদর উপজেলার বংকিরা গ্রামের মতিয়ার রহমান ও মোক্তার হোসেন পলাতক রয়েছেন।

বাকী ৫ আসামি ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রামের ফারুক হোসেন ওরফে ফারুনের ছেলে আকিমুল ইসলাম, একই উপজেলার বোড়াই গ্রামের নুর মোহাম্মদের ছেলে মিজানুর রহমান, আসাননগর গ্রামের সাহেব আলীর ছেলে ফারুক হোসেন, একই গ্রামের নবীছদ্দিনের ছেলে আব্বাস উদ্দীন ও আবুল কাসেম কারাগারে আছেন। আসামি ডালিমের দেশ ত্যাগের বিষয়ে চুয়াডাঙ্গা ডিএসবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ হোসেন জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। তিনি কর্মস্থলে নতুন যোগদান করেছেন। তাই কি ভাবে ডালিম পুলিশ ক্লিয়ারেন্স পেয়েছেন তাও তিনি বলতে পারবেন না।

উল্লেখ ২০১৮ সালে ১৮ আগস্ট সন্ধ্যা রাতে ঝিনাইদহের বংকিরা পশ্চিমপাড়া এলাকার হাফিজ উদ্দীনের দুই ছেলে সাইফুল ইসলাম সাইফ (সেনাসদস্য) ও মনিরুল ইসলাম (নৌ সদস্য) মটর সাইকেল যোগে স্থানীয় বদরগঞ্জ বাজার থেকে ঈদের রাতে বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে ৯টার দিকে তারা বংকিরা গ্রামের হাওনঘানা নামক স্থানে পৌঁছালে রাস্তার ওপর গাছ ফেলে ডাকাতরা ব্যারিকেড সৃষ্টি করে। তারা মোটর সাইকেল থেকে নেমে চিৎকার করলে ডাকাত দলের এক সেনা সদস্য সাইফকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তার মৃত্যুু হয়। এ ঘটনার পরদিন নিহতের পিতা হাফিজুর রহমান হাবু অজ্ঞাতনামা আসামিদের নাম উল্লেখ করে ঝিনাইদহ সদর থানায় মামলা করেন।

২০১৯ সালের ৩০ জুন মামলার তদন্ত কর্মকর্তা ঝিনাইদাহ থানার পুলিশ পরিদর্শক মোঃ মহসীন হোসেন ৮ জনের নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় ২০ জন সাক্ষির সাক্ষ্য প্রমানের ভিত্তিতে খুলনা বিভাগীয় দ্রæত বিচার ট্রাইবুনাল আদালত ৮ জনেরই মৃত্যুদন্ড ঘোষনা করে রায় প্রদান করেন। নিহত হওয়ার সময় সেনাসদস্য সাইফুল ইসলাম সাইফ টাঙ্গাইলের ঘাটাইল সেনানিবাসের মেডিকেল কোরের ল্যান্স কর্পোরাল হিসেবে চাকরিরত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় মাওলানা হারুনুর রশিদ (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

১০ মিনিট আগে
আলমডাঙ্গায় মাওলানা হারুনুর রশিদ (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

৪৩ মিনিট আগে
ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

শ্রদ্ধা ও ভালোবাসায় ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন

৪৩ মিনিট আগে
শ্রদ্ধা ও ভালোবাসায় ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন

উপকূলে আঘাতের পর দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা কম

১ ঘন্টা আগে
উপকূলে আঘাতের পর দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা কম

সাদমানের আক্ষেপের ৯৯ ও হৃদয়-সংকটে প্রথম দিন শেষে বাংলাদেশ ২১৩/৩

১ ঘন্টা আগে
সাদমানের আক্ষেপের ৯৯ ও হৃদয়-সংকটে প্রথম দিন শেষে বাংলাদেশ ২১৩/৩

চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

২ ঘন্টা আগে
কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

৩ ঘন্টা আগে
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

৩ ঘন্টা আগে
শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

৪ ঘন্টা আগে
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।