লগইন
মহেশপুর সীমান্তের ওপারে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী নিহত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৩ ডিসেম্বর, ২০২১ | ১২:০০ রাত ১২৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
মহেশপুর সীমান্তের ওপারে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী নিহত


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের মহেশপুর উপজেলা বাগাডাঙ্গা সীমান্তের ওপারে ভারতীয় এলাকায় বিএসএফ’র গুলিতে মিকাইল হোসেন (৩০) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি বাঘাডাঙ্গার জিনজিরা পাড়ার রুহুল আমিনের ছেলে। নিহতের মামাতো ভাই মুছা নুর মল্লিক জানান, কয়েকদিন আগে মিকাইলসহ আরও কয়েকজন সীমান্ত পার হয়ে ভারতে যায়।

বৃহস্পতিবার রাতে গরু নিয়ে ফেরার পথে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার টেংরাখাল ব্রীজ এলাকা দিয়ে তারা দেশে ফেরার চেষ্টা করছিল। এসময় নদীয়ার শিলবাড়ি বিএসএফ’র টহলদলের সামনে পড়ে। এসময় বিএসএফ’র সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। সেসময় অন্যরা পালিয়ে আসলেও মিকাইল নিখোঁজ ছিল। ঘটনার ৪ দিন পর রোববার বিকেলে সীমান্তবর্তী টেংরা খালে তার লাশ ভেসে ওঠে।

খবর পেয়ে নদীয়া জেলার হাঁসখালী থানা পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়। নেপা ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আলম জানান, ১০/১২ জন গরু আনতে ভারতে যায়। গরু নিয়ে ফেরার পথে বিএসএফ তাদেও লক্ষ্য করে গুলি করে। অন্যরা ফিরে এলেও মিকাইল ফিরে আসেনি। নিহতের পরিবার ওপারের স্বজনদের কাছ থেকে এ তথ্য জেনেছেন। এ ব্যাপারে বিজিবি’র ঝিনাইদহের খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল শাহিন আজাদ জানান, এ ব্যাপারে কোন তথ্য পাননি। খোঁজ খবর নেওয়া হচ্ছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

৪ মিনিট আগে
ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

শ্রদ্ধা ও ভালোবাসায় ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন

৪ মিনিট আগে
শ্রদ্ধা ও ভালোবাসায় ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন

উপকূলে আঘাতের পর দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা কম

১ ঘন্টা আগে
উপকূলে আঘাতের পর দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা কম

সাদমানের আক্ষেপের ৯৯ ও হৃদয়-সংকটে প্রথম দিন শেষে বাংলাদেশ ২১৩/৩

১ ঘন্টা আগে
সাদমানের আক্ষেপের ৯৯ ও হৃদয়-সংকটে প্রথম দিন শেষে বাংলাদেশ ২১৩/৩

চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

২ ঘন্টা আগে
কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

৩ ঘন্টা আগে
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

৩ ঘন্টা আগে
শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

৪ ঘন্টা আগে
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

৫ ঘন্টা আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।