লগইন
মহেশপুরে জুতাপেটার নির্দেশদাতা বহিস্কৃত ছাত্রলীগ নেতাসহ ৬ জনের নামে মামলা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৫ ডিসেম্বর, ২০২১ | ১২:০০ রাত ১৯৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
মহেশপুরে জুতাপেটার নির্দেশদাতা বহিস্কৃত ছাত্রলীগ নেতাসহ ৬ জনের নামে মামলা


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহ মহেশপুরে জুতাপেটার নির্দেশদাতা বহিস্কৃত ছাত্রলীগ নেতা আরিফুজ্জামান বিপাশসহ ৬ জনের নামে মহেশপুর থানায় মামলা হয়েছে। নির্যাতিত যাদবপুর ইউনিয়নের সাবেক ছাত্রলীগ নেতা হোসাইন সরকার রোববার রাতে এই মামলা দায়ের করেন।মামলার আরও দুই আসামি হলেন, মহেশপুর ক্যাম্পপাড়ার সাদ্দাম হোসেন (৩০) এবং কদমতলা গ্রামের আমির হোসেন (২৫)। অন্য তিন আসামির নাম জানা যায়নি।

এজাহারে বলা হয়েছে, আসামিরা ৭ ডিসেম্বর রাত সাড়ে ১১টায় মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেস্কে যেয়ে হোসাইনের অসুস্থ বাবা-মায়ের সামনে তাকে জুতাপেটা করেন। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরের দিন সকালে আবারও হাসপাতালে যেয়ে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার জন্য হুমকি দেন আসামিরা। ওই ঘটনায় বাদীর বাবা আরও অসুস্থ হয়ে পড়লে ডাক্তাররা তাকে যশোরে স্থানান্তর করেন।

যশোর জেনারেল হাসপাতালে ১০ ডিসেম্বর মারা যান বাদীর পিতা। এই ঘটনায় ঝিনাইদহ জেলা ছাত্রলীগ ১১ ডিসেম্বর বিপাশকে বহিষ্কার করে। এজাহারে হোসাইন সরকার তার বাবার মৃত্যুর কারণ হিসেবে এই ঘটনাকে দায়ী করেছেন। এ বিষয়ে মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, বাদীর অভিযোগের ভিত্তিতে থানায় মামলা হয়েছে। আসামি পলাতক রয়েছে। এ বিষয়ে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য ড্যাডভোকেট শফিকুল আজম খাঁন চঞ্চল বলেন, মামলার বিষয়ে তার জানা নেই।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

৪ মিনিট আগে
ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

শ্রদ্ধা ও ভালোবাসায় ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন

৪ মিনিট আগে
শ্রদ্ধা ও ভালোবাসায় ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন

উপকূলে আঘাতের পর দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা কম

১ ঘন্টা আগে
উপকূলে আঘাতের পর দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা কম

সাদমানের আক্ষেপের ৯৯ ও হৃদয়-সংকটে প্রথম দিন শেষে বাংলাদেশ ২১৩/৩

১ ঘন্টা আগে
সাদমানের আক্ষেপের ৯৯ ও হৃদয়-সংকটে প্রথম দিন শেষে বাংলাদেশ ২১৩/৩

চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

২ ঘন্টা আগে
কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

৩ ঘন্টা আগে
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

৩ ঘন্টা আগে
শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

৪ ঘন্টা আগে
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

৫ ঘন্টা আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।