সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলমডাঙ্গায় ডায়াবেটিক সমিতির র্যালি
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতি বর্ণাঢ্য র্যালিসহ বিভিন্ন কর্মসূচী পালন করেছে। আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির উদ্যোগে বেলা ১১ টায় শহরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে অংশগ্রহণকারীদের সাথে ডায়াবেটিস রোগ, সচেতনতা ও চিকিৎসা নিয়ে আলোচনা করা হয়। সে সময় ডায়াবেটিসে আক্রান্ত অনেকে তাদের অভিজ্ঞতা, চিকিতসা ও আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির সহযোগিতা বিষয়ে বক্তব্য রাখেন।
আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির সভাপতি রহমান মুকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুল্লাহ আল মামুনের উপস্থাপনায় বক্তব্য রাখেন - আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক আ,ফ,ম সিরাজ সামজী, আলমডাঙ্গা প্রেসক্লাব সম্পাদক হামিদুল ইসলাম আজম,এরশাদপুর অ্যাকাডেমির প্রধান শিক্ষক ফজলুল হক শামিম, সিনিয়র সাংবাদিক প্রশান্ত বিশ্বাস, ফিরোজ ইফতেখার, শরিফুল ইসলাম রোকন, পলি খাতুন, ডন, ময়েন, সাইদুল, প্রকৌশলী জাফর জুয়েল, সমিতির দাফতরিক শাপলা প্রমুখ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জনের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জরিমানা
৭ ঘন্টা আগে
দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড
৭ ঘন্টা আগে
মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার
৮ ঘন্টা আগে