লগইন
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উদ্যাগে ফ্রি মেডিকেল ক্যাম্প
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২১ জানুয়ারী, ২০২১ | ১২:০০ রাত ৩৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উদ্যাগে ফ্রি মেডিকেল ক্যাম্প


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহে ১০ বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীর ব্যতিক্রমী উদ্যগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ জেলার শৈলকুপা উপজেলার অজপাড়াগায়ের আগুনিয়াপাড়াসহ ৫ গ্রামের ৫শ অসহায়-দুস্থ মানুষের ফ্রি স্বাস্থ্য সেবা ও বিনামুল্যে ঔষধ প্রদান করা হয় । এ ধরনের উদ্যগে খুশী এলাকার খেটে খাওয়া মানুষগুলো। ৬৫ বছরের বৃদ্ধ ইসলাম মিয়া জানালেন, শীতে রোগশোক বাড়ে।

বাড়ীর পাশে ফ্রী ডাক্তার ও ঔষুধ সেবা পাওয়া বিরাট ব্যাপার। আর আমাদের মতো গরীব মানুষদের জন্য তো আকাশের চাদ পাওয়ার ঘটনা। ৭৪ বছরের বৃদ্ধা বেগম জানান, এমন উদ্যগ আমাদের এলাকায় এই প্রথম। আমার জীবদ্দশায় এমন উদ্যগের কথা শুনেছি অনেক কিন্তু এই প্রথম এমন উদ্যগে অংশগ্রহণ করলাম। খুবই ভালো লাগছে। সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন জানান, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দিগনগর ইউনিয়নের অদম্য মেধাবী ঢাবি, রাবি, ইবি, হাজী দানেশ, বঙ্গবন্ধু শেখ মুজিব, সিলেট ও পাবনা বিঞ্জান ও প্রযুক্তি, জাহাঙ্গীরনগর, খুলনা, জগন্নাথ সহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৪৫ জন সদস্য নিয়ে গঠিত “অঙ্গীকার ফাউন্ডেশন”। আমাদের সংগঠনটির কাজই সমাজের খেটে খাাওয়া, বঞ্চিত ও অসহায়দের জন্য কিছু একটা করা।

আমরা বৈশ্বিক করোনা মহামারিতে ও এই শীতের প্রথমদিকে কিছু মানুষকে সহায়তা প্রদান করেছি। সংগঠনের সভাপতি রাব্বাী হাসান রফিক জানান, আমাদের নিজেদের জমানো টাকা ও কিছু গ্রামের সুহৃদ মানুষের টাকায় চলে এ “অঙ্গীকার ফাউন্ডেশন”। আমরা সবসময় মানুষের কল্যাণে কাজ করার চিন্তার প্রতিফলন এ ফ্রী মেডিক্যাল ক্যাম্প। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডাঃ রাশেদ আল মামুন। পৃষ্ঠপোষকতা করেন দগনগর ইউনিয়নের ছেলে ডা. আকাশ আহমেদ আলিফ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় মাওলানা হারুনুর রশিদ (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

৯ মিনিট আগে
আলমডাঙ্গায় মাওলানা হারুনুর রশিদ (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

৪২ মিনিট আগে
ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

শ্রদ্ধা ও ভালোবাসায় ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন

৪২ মিনিট আগে
শ্রদ্ধা ও ভালোবাসায় ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন

উপকূলে আঘাতের পর দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা কম

১ ঘন্টা আগে
উপকূলে আঘাতের পর দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা কম

সাদমানের আক্ষেপের ৯৯ ও হৃদয়-সংকটে প্রথম দিন শেষে বাংলাদেশ ২১৩/৩

১ ঘন্টা আগে
সাদমানের আক্ষেপের ৯৯ ও হৃদয়-সংকটে প্রথম দিন শেষে বাংলাদেশ ২১৩/৩

চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

২ ঘন্টা আগে
কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

৩ ঘন্টা আগে
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

৩ ঘন্টা আগে
শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

৪ ঘন্টা আগে
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।