লগইন
প্রতি বছরের ন্যায় এবারও শৈলকুপায় অনুষ্ঠিত হয়ে গেল গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২০ সেপ্টেম্বর, ২০২০ | ১২:০০ রাত ৬৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

প্রতি বছরের ন্যায় এবারও শৈলকুপায় অনুষ্ঠিত হয়ে গেল গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ প্রতি বছরের ন্যায় এবারও ঝিনাইদহের শৈলকুপায় অনুষ্ঠিত হয়ে গেল গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা। শৈলকুপা উপজেলার ত্রিবেনী ইউনিয়নের শ্রীরামপুর উত্তরপাড়া কালী নদীর চড়ে শনিবার বিকেলে এ খেলা অনুষ্ঠিত হয়। এ খেলার আয়োজন করে বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুল ফিরোজ সাগর ও সার্বিক সহযোগিতা করে শ্রীরামপুর উত্তরপাড়া যুব সংঘ।

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ খেলা উপভোগ করতে আশাপাশ এলাকা থেকে ছুটে আসে হাজারো উৎসুক জনতা। আর এই লাঠিখেলাকে কেন্দ্র করে পুরো এলাকা পরিণত হয় উৎসবের নগরীতে। চারদিকে ঢাকঢোল আর কাসার ঘণ্টার বাজনা। বাদ্যের তালে তালে লাঠিয়ালদের কসরত। দর্শকদের আনাগোনায় মুখর হয়ে পড়ে পুরো এলাকা। উৎসবের নগরীতে রূপ নেয় শ্রীরামপুর গ্রাম। বৃদ্ধ, নারী-পুরুষ, শিশুরা উপস্থিত থেকে নিবিড় দৃষ্টিতে উপভোগ করেন এই খেলা। নানা রংয়ের পোশাকে সেজে দুপুরের পর থেকেই খেলা শুরু করে লাঠিয়াল সর্দাররা।

বাদ্যের তালে তালে লাঠিয়ালরা আক্রমণ করেন একে অন্যকে। প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষা আর কৌশলে প্র্রতিপক্ষকে ঘায়েল করতে মেতে ওঠেন তারা। চমৎকার এ আয়োজন ঘোরের রাজ্যে নিয়ে যায় সমর্থকদের। আধুনিক প্রযুক্তির দৌরাত্ম্যের মাঝেও এমন আয়োজনে উচ্ছ্বসিত দর্শকরা। লাঠি খেলা দেখে খুবই আনন্দিত দর্শক। তাই প্রতিনিয়ত এ ধরনের আয়োজন করার দাবি তাদের।

আয়োজক নাজমুল ফিরোজ সাগর বলেন, গ্রামীণ ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি হারিয়ে যাওয়া খেলাধুলাকে ফিরিয়ে আনতেই এমন আয়োজন করা হয়েছে। লাঠিখেলা আমাদের গ্রামীণ ঐতিহ্য, আর এই ঐতিহ্য ধরে রাখতেই এ খেলার আয়োজন করেছি। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আহম্মদ আলী জোয়ার্দ্দারের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন ত্রিবেনী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেকেন্দার আলী মোল্লা।

বিশেষ অতিথি ছিলেন, ইসলামী বিশ^বিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আসাদুজ্জামান মাখন, ৭১ বাংলা টেলিভিশনের ঝিনাইদহ জেলা প্রতিনিধি মনিরুজ্জামান সুমন, সাংবাদিক এইচ এম ইমরান, ইউপি সদস্য আজাদুর রহমান, সাবেক ইউপি সদস্য আবু দুলাল সহ অন্যান্য নেতৃবৃন্দ। লাঠিখেলায় ১০টি লাঠিয়াল দল অংশ নেয়। খেলা শেষে বিজয়ী, রানার্সআপ ও অংশগ্রহণকারী দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। খেলা সঞ্চালনা করেন কাচেরকোল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাহামুদ জুয়েল।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

এসএসসির টেস্ট পরীক্ষা স্থগিত, তদন্ত কমিটি গঠন

১ ঘন্টা আগে
এসএসসির টেস্ট পরীক্ষা স্থগিত, তদন্ত কমিটি গঠন

প্রাচীন ঐতিহ্য ও আধুনিক প্রকৌশলবিদ্যার এক অতুলনীয় নিদর্শন

৪ ঘন্টা আগে
প্রাচীন ঐতিহ্য ও আধুনিক প্রকৌশলবিদ্যার এক অতুলনীয় নিদর্শন

আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

১৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

অদক্ষ চালক ও দুর্নীতির দায়

১৭ ঘন্টা আগে
অদক্ষ চালক ও দুর্নীতির দায়

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

১৯ ঘন্টা আগে
কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

২০ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

২১ ঘন্টা আগে
এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

২২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

২২ ঘন্টা আগে
জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২২ ঘন্টা আগে
দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।