লগইন
“দুর্নীতি আমাদের রক্তে মিশে গেছে বেরিয়ে আসা সম্ভব নয়”!!
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১১ ডিসেম্বর, ২০২১ | ১২:০০ রাত ১৩৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
“দুর্নীতি আমাদের রক্তে মিশে গেছে বেরিয়ে আসা সম্ভব নয়”!!

ঝিনাইদহে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত



জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- ঝিনাইদহে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ঝিনাইদহ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ ইয়ারুল ইসলাম বক্তব্য রাখেন। তিনি বলেন, প্রতিটি সেক্টরেই দুর্নীতি আছে। দুর্নীতি আমাদের রক্তে মিশে গেছে, তাই বেরিয়ে আসা সম্ভব হচ্ছে না।

আমরা অনেকেই নিজে ঘুষ খাচ্ছি না, কিন্তু অনেক ক্ষেত্রেই ঘুষ ছাড়া নিজের কাজ উদ্ধার হয় না। সেবাদাতা একা একা দুর্নীতি করতে পারেন না, সেবা গ্রহীতারও সম্পৃক্ততা আছে। সেবা প্রার্থীরাও অনেক সময় দালালের মাধ্যমে বা ঘুষ দিয়ে নিজের সুবিধা পাওয়ার চেষ্টা করে। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া দুর্নীতি প্রতিরোধ সম্ভব নয়। সিস্টেম পরিবর্তন করতে হবে। দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করতে হবে। ব্যক্তি ও পরিবাব থেকে শুদ্ধ হতে হবে। নতুন প্রজন্মের মধ্যে দুর্নীতিবিরোধী চেতনা এবং নৈতিকতা ছড়িয়ে দিতে হবে।

জাতীয় সংগীত পরিবেশনা ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে স্থানীয় পুরাতন ডিসি কোর্ট চত্বরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সেলিম রেজা পিএএ দিবসের উদ্বোধন করে। এরপর র‌্যালি ও পায়রা চত্বরের মানববন্ধন কর্মসুচি পালিত হয়। মানববন্ধন ছেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাসার, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আব্দুল মতিন, অ্যাডভোকেট সালমা ইয়াসমিন, ইয়েস সদস্য মেহেদী হাসান এবং সনাক সহসভাপতি এম. সাইফুল মাবুদ প্রমূখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

৩ মিনিট আগে
ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

শ্রদ্ধা ও ভালোবাসায় ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন

৩ মিনিট আগে
শ্রদ্ধা ও ভালোবাসায় ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন

উপকূলে আঘাতের পর দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা কম

১ ঘন্টা আগে
উপকূলে আঘাতের পর দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা কম

সাদমানের আক্ষেপের ৯৯ ও হৃদয়-সংকটে প্রথম দিন শেষে বাংলাদেশ ২১৩/৩

১ ঘন্টা আগে
সাদমানের আক্ষেপের ৯৯ ও হৃদয়-সংকটে প্রথম দিন শেষে বাংলাদেশ ২১৩/৩

চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

২ ঘন্টা আগে
কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

৩ ঘন্টা আগে
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

৩ ঘন্টা আগে
শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

৪ ঘন্টা আগে
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

৫ ঘন্টা আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।