লগইন
ঝিনাইদহ পলিটেকনিক শিক্ষার্থীদের চার দফা দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৮ জানুয়ারী, ২০২১ | ১২:০০ রাত ৩৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ পলিটেকনিক শিক্ষার্থীদের চার দফা দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ ঝিনাইদহে ক্লাস বাদে পরীক্ষা বাতিল, সেশন জট নিরসন, অনলাইন ক্লাস বাতিল করে নিয়মিত পাঠদানসহ চার দফা দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। রোববার সকাল দশটার দিকে কলেজ চত্বরে শিক্ষার্থীরা মানববন্ধন করেন। পরে বিক্ষোভ মিছিল বের হয়। এরও পর বিভিন্ন সড়ক ঘুরে কলেজের সামনে ঝিনাইদহ-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন শিক্ষার্থীরা। এতে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত যানচলাচল বন্ধ থাকে। রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভ কালে মাহমুদা খাতুন, আব্দুল্লাহ আল সাইফসহ শিক্ষার্থীরা বলেন, কলেজ কর্তৃপক্ষ করোনাকালে কোনো ধরনের ক্লাস, ব্যবহারিক পরীক্ষা না নিয়ে আগামী ফেব্রæয়ারি মাসের ২২ তারিখ সেমিস্টার ফাইনাল পরীক্ষার সময়সূচি দিয়েছে। এতে তাদের দুই সেমিস্টার যেমন গ্যাপ হয়েছে তেমনি অনেক কিছু শিখতে পারেননি। অন্যদিকে অনেক গরিব শিক্ষার্থী অনলাইন ক্লাস করতে পারছেন না। তাছাড়া অনলাইন ক্লাসের মাধ্যমে তেমন কিছুই বোঝা যায় না।

তাই নিয়মিত সশরীরে ক্লাস কার্যক্রম চালানোসহ এই সকল সমস্যা সমাধান ছাড়া যেন পরীক্ষা না নেওয়া হয়, সেই দাবিতেই এই আন্দোলন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুর ১২টার দিকে সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনার আশ্বাস দেন। এরপর শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে কথা বলেছি। শিক্ষকরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে শিক্ষার্থীদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। ফলে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি আপাতত তুলে নিয়েছে। এখন যানচলাচলও স্বাভাবিক আছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

৪ মিনিট আগে
ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

শ্রদ্ধা ও ভালোবাসায় ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন

৫ মিনিট আগে
শ্রদ্ধা ও ভালোবাসায় ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন

উপকূলে আঘাতের পর দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা কম

১ ঘন্টা আগে
উপকূলে আঘাতের পর দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা কম

সাদমানের আক্ষেপের ৯৯ ও হৃদয়-সংকটে প্রথম দিন শেষে বাংলাদেশ ২১৩/৩

১ ঘন্টা আগে
সাদমানের আক্ষেপের ৯৯ ও হৃদয়-সংকটে প্রথম দিন শেষে বাংলাদেশ ২১৩/৩

চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

২ ঘন্টা আগে
কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

৩ ঘন্টা আগে
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

৩ ঘন্টা আগে
শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

৪ ঘন্টা আগে
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

৫ ঘন্টা আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।