লগইন
ঝিনাইদহের গান্নায় অবৈধ পুকুর খনন বন্ধ হয় সাধুহাটীতে হয় না !
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২১ জানুয়ারী, ২০২১ | ১২:০০ রাত ৯৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
ঝিনাইদহের গান্নায় অবৈধ পুকুর খনন বন্ধ হয় সাধুহাটীতে হয় না !


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের চন্ডিপুর গ্রামে কৃষি জমিতে অবৈধ ভাবে পুকুর খনন বন্ধ করেছেন স্থানীয় ইউনিয়ন ভুমি কর্মকর্তা। গ্রামবাসি জানায়, গান্না ইউনিয়নের পশ্চিম কৃষ্ণপুর গ্রামের নজরুল ইসলামের চন্ডিপুর মৌজায় ৯০ শতাংশ ধানি জমিতে বেআইনী ভাবে পুকুর খননের কাজ শুরু করে। স্থানীয় আমির হোসেন আমু এই জমি লিজ নিয়ে পুকুর খনন করছিলেন।

কৃষি জমিতে পুকুর খনন করছে এমন সংবাদের ভিত্তিতে ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা অচিনদ্র নাথ বুধবার বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অবৈধভাবে পুকুর খনন বন্ধ করে দেন। এ ব্যাপারে ভূমি কর্মকর্তা অচিনদ্র নাথ বলেন অনুমতি বিহীন ধানী জমিতে অবৈধ ভাবে পুকুর খনন করার খবর পেয়ে ঘটনাস্থলে এসে কাজ বন্ধ করে দিয়েছি। এদিকে সাধুহাটী ইউনিয়নের বংকিরা গ্রামে নারায়ন চক্রবর্তী নামে এক ব্যক্তি অবৈধ ভাবে পুকুর কেটে গ্রামের রাস্তা নষ্ট করে দিচ্ছে। জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, ইউএনও বদরুদ্দোজা শুভ এবং এসিল্যান্ড আব্দুল্লাহ আল মামুনের বিধি নিষেধ তিনি মানছেন না। আবার ইউনিয়ন নায়েব পুকুর কাটার খবর গোপন করে যাচ্ছেন।

অভিযোগ উঠেছে স্থানীয় সাধুহাটী ইউনিয়নরে ভূমি কর্মকর্তা মইনুল হোসেন এই অবৈধ পুকুর খনন বন্ধ করতে ইঁদুর বিড়ালের খেলায় মেতেছেন। তিনি জেলা প্রশাসকের আদেশ বাস্তবায়ন করতে কার্যত ব্যার্থ হচ্ছেন। সাধুহাটী ভুমি অফিসের নায়েব একাধিকবার ঘটনাস্থলে গিয়ে নিষেধ করেছেন বলে তিনি মিডিয়া কর্মীদের জানান। কিন্তু নারায়ন চক্রবর্তী তার কথা শুনছেন না বলেও আমতা আমতা করে বলেন।

কি কারণে পুকুর খনন বন্ধ হচ্ছে না তা এলাকাবাসির কাছে পরিস্কার নয়। জমির প্রকৃত মালিক কমল ও অসিম কুমার অভিযোগ করেন, নারায়ন চক্রবর্তী পরের জমি দখল ও ছব্দুল নামে আরেক কৃষককের ভাল জমি নষ্ট করে পুকুর কেটে যাচ্ছেন। বংকিরা গ্রামের মাটি যাচ্ছে চুয়াডাঙ্গার ইটভাটায়। এতে এলাকার কোটি কোটি টাকার রাস্তা নষ্ট হচ্ছে। বংকিরা গ্রামের রফিকুল ইসলাম দলু অভিযোগ করেন, শত শত গাড়ি চলার কারণে তার ছাগলের একটি পা ভেঙ্গে গেছে। রাস্তার ধুলো উড়ে ঘরবাড়ি ভরে যাচ্ছে। এ নিয়ে গ্রামে উত্তেজনা বিরাজ করছে। অবৈধ ভাবে মাটি কাটা বন্ধ না হলে সংঘর্ষ ও মারামারির আশংকা রয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় মাওলানা হারুনুর রশিদ (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

৯ মিনিট আগে
আলমডাঙ্গায় মাওলানা হারুনুর রশিদ (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

৪১ মিনিট আগে
ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

শ্রদ্ধা ও ভালোবাসায় ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন

৪২ মিনিট আগে
শ্রদ্ধা ও ভালোবাসায় ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন

উপকূলে আঘাতের পর দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা কম

১ ঘন্টা আগে
উপকূলে আঘাতের পর দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা কম

সাদমানের আক্ষেপের ৯৯ ও হৃদয়-সংকটে প্রথম দিন শেষে বাংলাদেশ ২১৩/৩

১ ঘন্টা আগে
সাদমানের আক্ষেপের ৯৯ ও হৃদয়-সংকটে প্রথম দিন শেষে বাংলাদেশ ২১৩/৩

চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

২ ঘন্টা আগে
কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

৩ ঘন্টা আগে
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

৩ ঘন্টা আগে
শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

৪ ঘন্টা আগে
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।