লগইন
চুয়াডাঙ্গায় ফেনসিডিল ও গাঁজাসহ দুই নারী মাদক ব্যসায়ীকে আটক
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৩ সেপ্টেম্বর, ২০২০ | ১২:০০ রাত ৭১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গায় ফেনসিডিল ও গাঁজাসহ দুই নারী মাদক ব্যসায়ীকে আটক

চুয়াডাঙ্গায় দুই নারী মাদক ব্যসায়ীকে ফেনসিডিল ও গাঁজাসহ আটক করা হয়েছে। বুধবার সকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনার আকুন্দবাড়িয়া ফার্মপাড়ার রাহেন মন্ডলের স্ত্রী লাইলী বেগম (৬৫) ও একই উপজেলা লোকনাথপুর মাদরাসাপাড়ার আমান উল্লাহর স্ত্রী ময়না বেগম (৩০)। আটককৃতদের মধ্যে ময়না বেগমকে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদানের পর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, বুধবার চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ পরিদর্শক আবুল কালাম আজাদ এবং সহকারি উপ পরিদর্শক আকবর হোসেন ও আজগর আলী সঙ্গীয় ফোর্স নিয়ে সকাল সাড়ে ৭ টার দিকে দর্শনার আকুন্দবাড়িয়া ফার্মপাড়ায় লাইলী বেগমের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় লাইলী বেগমের শিকারোক্তিতে তার ঘর তল্লাশি চালিয়ে ১১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুত্রে জানা গেছে, লাইলী বেগম একজন নিয়মিত তার বাড়িতে ফেনসিডিল সংরক্ষণ এবং বিক্রি করে। তাকে নিয়মিত মামলাসহ তাকে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে।

অপরদিকে, একই অভিযানিক দল বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে লোকনাথপুর মাদরাসাপাড়ায় মাদক ব্যবসায়ী ময়না বেগমের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। ময়না বেগমের শিকারোক্তিতে তার ঘর তল্লাশি চালিয়ে ৩শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাবিবুর রহমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণীর ১৯ (ক) ধারায় ময়না বেগমকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে জেলহাজতে প্রেরণ করেন। ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারি হিসাবে ছিলেন আব্দুল লতিফ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

এসএসসির টেস্ট পরীক্ষা স্থগিত, তদন্ত কমিটি গঠন

১ ঘন্টা আগে
এসএসসির টেস্ট পরীক্ষা স্থগিত, তদন্ত কমিটি গঠন

প্রাচীন ঐতিহ্য ও আধুনিক প্রকৌশলবিদ্যার এক অতুলনীয় নিদর্শন

৪ ঘন্টা আগে
প্রাচীন ঐতিহ্য ও আধুনিক প্রকৌশলবিদ্যার এক অতুলনীয় নিদর্শন

আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

১৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

অদক্ষ চালক ও দুর্নীতির দায়

১৭ ঘন্টা আগে
অদক্ষ চালক ও দুর্নীতির দায়

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

১৯ ঘন্টা আগে
কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

২০ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

২১ ঘন্টা আগে
এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

২২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

২২ ঘন্টা আগে
জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২২ ঘন্টা আগে
দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।