লগইন
চুয়াডাঙ্গার জীবননগ‌রে পাখিভ্যান থেকে ছিটকে শিশুর মৃত্যু
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৫ অক্টোবর, ২০২২ | ১২:০০ রাত ৫১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গার জীবননগ‌রে পাখিভ্যান থেকে ছিটকে শিশুর মৃত্যু


চুয়াডাঙ্গার জীবননগরে পাখিভ্যান (ব্যাটারী চালিত ভ্যান) ভেঙে ছিটকে পড়ে আব্দুর রহমান নামে ৯ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির মা শান্তা খাতুন গুরুতর আহত হয়েছে। তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার সকালে জীবননগর পৌর এলাকার হাসেম মিয়ার চাতালের সামনে প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আব্দুর রহমান জীবননগর পৌর এলাকার শাপলাকলি পাড়ার রুবেল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মা শান্তা খাতুন শিশুপুত্রকে নিয়ে পাখিভ্যানযোগে পিতার বাড়ি তেতুলিয়া গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে জীবননগর-তেতুলিয়া সড়কের হাসেম মিয়ার চাতালের সামনে পৌছালে পাখিভ্যানটি ভেঙে যায়। পাখি ভ্যানের উপর থেকে মা ও শিশু আব্দুর রহমান পাকা রাস্তার উপর ছিটকে পড়ে। তাদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন ও মা শান্তা খাতুনকে হাসপাতালে ভর্তি করেন।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান জানান, শিশুটি হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করা হয়। শিশুটির মাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জীবননগর থানান ওসি আব্দুল খালেক বলেন, ভ্যান থেকে ছিটকে পড়ে এক শিশু মারা গেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

৫০ সেকেন্ড আগে
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

১ মিনিট আগে
ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

ক্যাবের সমীক্ষা

১ ঘন্টা আগে
ক্যাবের সমীক্ষা

মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

১ ঘন্টা আগে
মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

২ ঘন্টা আগে
পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

২ ঘন্টা আগে
গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

৩ ঘন্টা আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

৩ ঘন্টা আগে
বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

৫ ঘন্টা আগে
দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

জোরালো পদক্ষেপের তাগিদ

৫ ঘন্টা আগে
জোরালো পদক্ষেপের তাগিদ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।