লগইন
চুরির ১৫ ঘন্টার মধ্যে স্বর্ণালংকারসহ ৩ চোর আটক করেছে আলমডাঙ্গা থানা পুলিশ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৭ নভেম্বর, ২০২২ | ১২:০০ রাত ১৫৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
চুরির ১৫ ঘন্টার মধ্যে স্বর্ণালংকারসহ ৩ চোর আটক করেছে আলমডাঙ্গা থানা পুলিশ

চুরির ১৫ ঘন্টার মধ্যে স্বর্ণালংকারসহ চোর আটক করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। রবিবার দুপুরে আলমডাঙ্গার একটি বাড়ি থেকে চুরি হওয়া সাত ভরি স্বর্ণালংকার কুষ্টিয়ায় চোরের বাড়ি থেকে অর্ধেক ও বাকিটা এক জুয়েলারি দোকান থেকে উদ্ধার করেছে পুলিশ।

 স্বর্ণালাংকার উদ্ধারে নেমে পুলিশ জানতে পারে ষাটোর্ধ জাহানারা বেগম ও তার মেয়ে পলি খাতুন বৃহত্তর কুষ্টিয়া জেলার বিভিন্ন এলাকায় কৌশলে বাড়িতে ঢুকে স্বর্নালাংকার চুরি করে কুষ্টিয়ার চৌড়হাঁসের সোহাগ জুয়েলার্সের মালিকের নিকট বিক্রির জন্য দিগে আসেন। জুয়েলার্সের মালিক সেই স্বর্নালাংকার বিক্রি করে টাকা ভাগাভাগি করে নেন। স্বর্নালাংকার চুরি করে জাহানারা ও তার মেয়ে আর বিক্রি করে সোহাগ।

  আলমডাঙ্গা থানার ওসি সাইফুল ইসলাম জানান, রবিবার দুপুরে আলমডাঙ্গার মাদ্রাসাপাড়ার ছানোয়ার হোসেনের স্ত্রী ঘরের বাইরের বাথরুমে কাপড়চোপড় পরিষ্কার করছিলেন। এসময় কুষ্টিয়ার আবুল হোসেনের স্ত্রী জাহানারা কৌশলে  ঘরে ঢুকে ড্রয়ারের তালা খুলে স্বর্নের ছোট বাক্স নিয়ে গেইট দিয়ে বের হওয়ার সময় ছানোয়ারের স্ত্রীর নজরে পড়ে। এখানে কি করছেন জানতে চাইলে চোর জাহানারা বলেন, পানি খাওয়ার জন্য দাড়িয়েছেন। ছানোয়ারের স্ত্রী পানি আনতে গেলে জাহানারা পালিয়ে যান।

 পুলিশ জানায়, তিন মাস আগে জাহানারা আলমডাঙ্গার হাঁপানিয়ার একটি বাড়িতে চুরির দায়ে আটক হয়েছিলেন। সে সময়ে তুলে রাখা জাহানারার ছবি দেখালে ছানোয়ার হোসেনের স্ত্রী চিনতে পারেন যে, এই মহিলাই পানি খেতে চেয়েছিলেন।

 নিশ্চিত হয়ে পুলিশ রবিবার রাতেই কুষ্টিয়ার চৌড়হাঁস এলাকায় জাহানারার বাড়িতে অভিযান চালায়। চুরি যাওয়া স্বর্নালাংকারের অর্ধেক তার বাড়িতে পাওয়া যায়। আর বাকি অর্ধেক চৌড়হাঁসের সোহাগ জুয়েলার্সের লকারে পাওয়া যায়। পুলিশ জাহানারা বেগম ও তার মেয়ে পলি খাতুন এবং সোহাগকে আটক করে আলমডাঙ্গা থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে।

কুষ্টিয়া জুয়েলারি সমিতির সভাপতি বিজন কুমার কর্মকার বলেন, সোহাগ আদালতে দোষী সাব্যস্ত হলে  সমিতি থেকে তাকে বহিষ্কার করা হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

৫৫ মিনিট আগে
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

৫৬ মিনিট আগে
ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

ক্যাবের সমীক্ষা

১ ঘন্টা আগে
ক্যাবের সমীক্ষা

মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

১ ঘন্টা আগে
মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

২ ঘন্টা আগে
পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

২ ঘন্টা আগে
গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

৩ ঘন্টা আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

৩ ঘন্টা আগে
বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

৫ ঘন্টা আগে
দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

জোরালো পদক্ষেপের তাগিদ

৫ ঘন্টা আগে
জোরালো পদক্ষেপের তাগিদ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।