লগইন
চুয়াডাঙ্গায় গাড়িচোর চক্রের নারীসহ ছয়জন সদস্যকে গ্রেপ্তার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৭ সেপ্টেম্বর, ২০২০ | ১২:০০ রাত ৭০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গায় গাড়িচোর চক্রের নারীসহ ছয়জন সদস্যকে গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় গাড়িচোর চক্রের নারীসহ ছয়জন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গাড়িচোর চক্রের ছয়জন সদস্যর স্বীকারোক্তিতে একটি মোটরসাইকেল ও নয়টি ব্যাটারিচালিত পাখি ভ্যান উদ্ধার করা হয়।

সোমবার দুপুরে পুলিশ সুপার জাহিদুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন চুয়াডাঙ্গার ভান্ডারদহ গ্রামের মোহাম্মদ আলী (৩০), বহালগাছি গ্রামের গৃহবধূ লিপি খাতুন (২৮), জীবননগর উপজেলার ইসলামপুর গ্রামের রবিউল ইসলাম ডাবলু (২৯), ঝিনাইদহ জেলার মহেশপুর থানার লাটিমা গ্রামের শফিকুল ইসলাম (২৬), আব্দালপুর গ্রামের আলী হোসেন (২৮) ও একই এলাকার সোহাগ হোসেন (২২)।

পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, বেশ কিছুদিন ধরে গাড়িচোর চক্রের সদস্যরা বিভিন্ন কৌশলে মোটরসাইকেল, ইজি বাইক, পাখি ভ্যান চুরি করে আসছিল।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ এ চক্রকে ধরতে অভিযানে নামে। এতে চোর চক্রের মূল হোতা মোহাম্মদ আলীকে পুলিশ আটক করে। তার স্বীকারোক্তিতে রবিবার রাতভর চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এক নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া নয়টি পাখিভ্যান ও চুরির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। এই চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রাচীন ঐতিহ্য ও আধুনিক প্রকৌশলবিদ্যার এক অতুলনীয় নিদর্শন

২ ঘন্টা আগে
প্রাচীন ঐতিহ্য ও আধুনিক প্রকৌশলবিদ্যার এক অতুলনীয় নিদর্শন

আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

অদক্ষ চালক ও দুর্নীতির দায়

১৫ ঘন্টা আগে
অদক্ষ চালক ও দুর্নীতির দায়

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

১৭ ঘন্টা আগে
কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

১৮ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

১৯ ঘন্টা আগে
এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

২০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

২০ ঘন্টা আগে
জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২০ ঘন্টা আগে
দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

২০ ঘন্টা আগে
আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।