লগইন
ঘূর্নিঝড় জাওয়াদের প্রভাবে যশোর-ঝিনাইদহ মহাসড়কে দুর্ভোগে হাজারও মানুষের মরণফাঁদ!
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৯ ডিসেম্বর, ২০২১ | ১২:০০ রাত ১২১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
ঘূর্নিঝড় জাওয়াদের প্রভাবে যশোর-ঝিনাইদহ মহাসড়কে দুর্ভোগে হাজারও মানুষের মরণফাঁদ!


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- ঘূর্নিঝড় জাওয়াদের প্রভাবে সৃষ্ট দুদিনের টানা বৃষ্টিতে রাস্তার বিভিন্ন স্থানে পিচ-খোয়া উঠে গেছে। ছোট-বড় অসংখ্য খানাখন্দ। সামান্য বৃষ্টিতেই জমছে পানি। এর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলছে বিভিন্ন যানবাহন। এ অবস্থা ঝিনাইদহের কালীগঞ্জ নিমতলা বাসস্টান্ড যশোর-ঝিনাইদহ মহাসড়কের বিভিন্ন স্থানে।

সড়কের এমন বেহাল দশায় প্রায় ঘটছে ছোট বড় দুঘটনা। দুর্ভোগ পোহাচ্ছে হাজারও মানুষ। কালীগঞ্জ উপজেলা বাসস্টান্ডে এ সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য অটোরিকশা, বাস, ট্রাক, কাভার্ড ভ্যানসহ নানান যানবাহন চলাচল করে। এটি ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, যশোর,ঢাকা, কুষ্টিয়াসহ দেশের প্রতিটি জেলা ও উপজেলায় যাওয়ার একমাত্র যাতায়াতের প্রদান সড়ক।

সামান্য বৃষ্টিতে ২ কিলোমিটার সড়কের অধিকাংশ স্থানে পিচ ও খোয়া উঠে ছোট-বড় গর্ত তৈরি হয়েছে। যানবাহন চলছে ঝুঁকি নিয়ে। কালীগঞ্জ টিঅ্যান্ডটি অফিসের সামনের সড়কটি উভয় পাশে পিচ ও খোয়া উঠে দেবে গেছে। চলাচলের বেহাল অবস্থায় পরিনত হয়েছে। মেইন বাসষ্টান্ডে ও ঠিক একই অবস্থায় পরিনত। এ সড়ক দিয়ে দিন রাত ২৪ ঘন্টা যানবাহন চলাচল করে। রাস্তার বিভিন্ন স্থানে খানাখন্দ আর বড় গর্তের সৃষ্টি হয়ে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। জনগুরুত্বপূর্ণ মহাসড়কটি মেরামত করা হয় না।

মাঝে মধ্যে সড়কে ইটের খোয়া ফেলে ও মহাসড়কে ইটের সলিং বসিয়ে সংস্কার করার চেষ্টা করা হলেও সপ্তাহ খানেকের মধ্যেই সেখানে আবার খানাখন্দের সৃষ্টি হয়ে যায়। বৃষ্টি হলেই সড়কটিতে বড় বড় গর্ত আর বৃষ্টির পানি জমে কাঁদা পানিতে একাকার হয়ে মরণফাঁদে পরিণত হয়। যার ফলে প্রতিনিয়তই দুর্ঘটনার কবলে পড়ে চরম ভোগান্তিতে পোহাতে হয় এই রাস্তা দিয়ে যাতায়াত করা বিভিন্ন যানবাহন।যানবাহন চালকেরা জানান, সহজে চলাচলের জন্য মহাসড়কটি খুবই গুরুত্বপূর্ণ।

অথচ এ রাস্তাটির এখন যে অবস্থা তাতে যানবাহন চলাচলের ক্ষেত্রে চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ভাঙ্গাচোড়া আর গর্তের কারণে মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। অপরদিকে খানাখন্দের কারণে সময় ও তেল খরচও বেশি লাগে যাতে করে ভোগান্তির সীমা থাকে না তাদের। এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন বলেন, বিষয়টি নিয়ে বারবার ওপর মহলে বলা হয়েছে সড়কটি অতি দ্রæত সংস্কার করা হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

৩ মিনিট আগে
ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

শ্রদ্ধা ও ভালোবাসায় ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন

৩ মিনিট আগে
শ্রদ্ধা ও ভালোবাসায় ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন

উপকূলে আঘাতের পর দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা কম

১ ঘন্টা আগে
উপকূলে আঘাতের পর দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা কম

সাদমানের আক্ষেপের ৯৯ ও হৃদয়-সংকটে প্রথম দিন শেষে বাংলাদেশ ২১৩/৩

১ ঘন্টা আগে
সাদমানের আক্ষেপের ৯৯ ও হৃদয়-সংকটে প্রথম দিন শেষে বাংলাদেশ ২১৩/৩

চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

২ ঘন্টা আগে
কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

৩ ঘন্টা আগে
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

৩ ঘন্টা আগে
শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

৪ ঘন্টা আগে
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

৫ ঘন্টা আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।