লগইন
কোটচাঁদপুরে আগুনে পুড়ে ৬টি দোকান ভষ্মভিূত, বিশ লক্ষাধীক টাকার ক্ষতি!
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২০ এপ্রিল, ২০২১ | ১২:০০ রাত ৮২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
কোটচাঁদপুরে আগুনে পুড়ে ৬টি দোকান ভষ্মভিূত, বিশ লক্ষাধীক টাকার ক্ষতি!


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরের দুধসরা রোডের কৃষি ব্যাংকের কাছেই ৬ টি দোকান ও একটি ঘি-এর কারখানা আগুনে ভষ্মিভূত হয়ে গেছে। ফায়ার সর্ভিসের তিনটি ইউনিট প্রায় ১ঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। রোববার রাত ৯টার দিকে এ আগুনের সুত্র পাত হয়। আগুন লাগার সাথে সাথে শহরের বিদ্যুৎ বন্ধ করে দেয়া হয়। সে কারণে পৌর শহর দুই ঘণ্টা যাবৎ অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়ে। কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ প্রদীপ কুমার বিশ্বাস এ প্রতিবেদককে বলেন- আমরা খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করি কিন্তু আগুন লাগা স্থানে দাহ্য পদার্থ ও চটের বস্তার স্তুুপ থাকায় আগুন মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে।

যে কারণে পার্শ্ববতী মহেশপুর ও কালিগজ্ঞ ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে তারাও এসে আগুন নেভাতে সহযোগীতা করে। তিনি বলেন বাঁশ, কাঠ ও টিন দিয়ে তৈরী ৬ দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। বিদ্যুতের সর্টসার্কিট থেকে মনে হয় আগুনের সূত্রপাত হয়েছে। যা ক্ষতির পরিমান আনুমানিক প্রায় দশলক্ষাধীক টাকা। ওই সময় আগুনে পুড়ে যাওয়া ফুসকা হাউজের মালিক সাজ্জাদ হোসেন তার দোকান পুড়ে যাওয়া দৃশ্য দেখে ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে ফেলেন। এ সময় উপস্থিত লোকজন সাজ্জাদ হোসেনকে হাসপাতালে এনে ভর্তি করেন। সাজ্জাত হোসেন হাসপাতাল থেকে জানান- কি ভাবে আগুন লেগেছে আমি জানিনা। আমার দোকান বন্ধ ছিলো।

খবর পেয়ে আমি দোকানের সামনে গিয়েছিলাম। এদিকে সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাহিন ফায়ার সার্ভিস কর্মিদের সহযোগীতা করতে যেতে তিনিও আহত হন। রাতে তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতেই কোটচাঁদপুর পৌর মেয়র শহিদুজ্জামান সেলিম হাসপাতালে ভর্তিকৃতদের দেখতে যান। ভর্তিকৃতরা বর্তমানে ভাল আছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। তবে ক্ষতিগ্রস্তরা দাবী করেছেন তাদের ক্ষতি’র পরিমান বিশ লক্ষাধীক টাকারও বেশী।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় মাওলানা হারুনুর রশিদ (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

১৬ মিনিট আগে
আলমডাঙ্গায় মাওলানা হারুনুর রশিদ (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

৪৮ মিনিট আগে
ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

শ্রদ্ধা ও ভালোবাসায় ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন

৪৯ মিনিট আগে
শ্রদ্ধা ও ভালোবাসায় ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন

উপকূলে আঘাতের পর দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা কম

১ ঘন্টা আগে
উপকূলে আঘাতের পর দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা কম

সাদমানের আক্ষেপের ৯৯ ও হৃদয়-সংকটে প্রথম দিন শেষে বাংলাদেশ ২১৩/৩

১ ঘন্টা আগে
সাদমানের আক্ষেপের ৯৯ ও হৃদয়-সংকটে প্রথম দিন শেষে বাংলাদেশ ২১৩/৩

চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

২ ঘন্টা আগে
কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

৩ ঘন্টা আগে
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

৩ ঘন্টা আগে
শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

৪ ঘন্টা আগে
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।