লগইন
কালীগঞ্জে আগাম জাতের শীতকালীন সবজি রূপবান শিম চাষে হাসি কৃষকের মুখে
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৩ সেপ্টেম্বর, ২০২০ | ১২:০০ রাত ৮৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

কালীগঞ্জে আগাম জাতের শীতকালীন সবজি রূপবান শিম চাষে হাসি কৃষকের মুখে


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ শিম শীতকালীন সবজি। তবে এখন সারা বছরই কমবেশি এই শীতের সবজি পাওয়া যায়। আগাম জাতের শিম চাষ করে কৃষক লাভবানও হচ্ছেন। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় মাঠজুড়ে চাষ করা হয়েছে আগাম রূপবান জাতের শিম।

যা বাজারে ১০০-থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর পাইকারিতে ৭০-৮০ টাকায় বিক্রি হয়। ফলে রূপবান চাষ করে এ এলাকার কৃষকের মুখে হাসি ফুটে উঠেছে। কালীগঞ্জ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ২০ হেক্টর জমিতে দুই শতাধিক কৃষক আগাম জাতের এ শিম চাষ করেছেন। উপজেলার বারবাজার ও কাষ্টভাঙ্গা ইউনিয়ের গ্রামের মাঠে বেশি শিমের আবাদ হয়েছে। মাঠের পর মাঠ শিম আবাদ হয়েছে।

অনেক কৃষক শিমের ক্ষেতে কাজ করছেন। আবার কেউ ক্ষেত থেকে শিম তুলছেন। মাশলিয়া গ্রামের শিম চাষি রকিবুল ইসলাম জানান, তিনি দেড় বিঘা জমিতে রূপবান জাতের লাল শিম লাগিয়েছেন। দেড় বিঘা জমিতে সার, সেচ, কীটনাশক, বাঁশের চটি, পরিচর্যা বাবদ খরচ হয়েছে ২৫ হাজার টাকা। ইতোমধ্যে তিনি দু’দফায় ৫ হাজার টাকার শিমও বিক্রি করেছেন। প্রথম দফায় ৭০ টাকা ও দ্বিতীয় দফায় ৬০ টাকা কেজি দরে শিম বিক্রি করেছেন। অবশ্য খুচরা বিক্রেতারা ক্রেতাদের কাছে ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে শিম বিক্রি করছেন।

আগাম জাতের এ শিম গাছ থেকে ৬ মাস পর্যন্ত শিম পাওয়া যাবে। ৬ মাসে তিনি ৫০-৬০ হাজার টাকার শিম বিক্রি করতে পারবেন। অবশ্য বাজার ভালো থাকলে অনেক সময় লাখ টাকার শিম বিক্রি হবার সম্ভাবনা থাকে। শীতের সময় শিমের দাম কমে যায়। তখন কৃষকদের ১০/১৫ টাকা কেজি দরে শিম বিক্রি করতে হয়। সব মিলিয়ে খরচ খরচা বাদে তার ২৫ থেকে ৩০ হাজার টাকা লাভ হবার সম্ভাবনা রয়েছে বলেও জানান। কালীগঞ্জ উপজেলার কাষ্টভাঙ্গা গ্রামের আব্দুল মান্নান ২ বিঘা জমিতে, একই গ্রামের বাহার আলী দেড় বিঘা জামিতে, নিত্যানন্দী গ্রামের কামরুল ইসলাম দেড় বিঘা জমিতে, জাহাঙ্গীর হোসেন আড়াই বিঘা জমিতে, গৌরিনাথপুর গ্রামের নাসির উদ্দীন দেড় বিঘা জমিতে শিমের আবাদ করেছেন।

তাদের মতো উপজেলার বিভিন্ন গ্রামের একাধিক চাষি শিমের আবাদ করেছেন। উপসহকারী কৃষি কর্মকর্তা আলী হোসেন জানান, এ এলাকায় শতাধিক কৃষক আগাম জাতের শিমের চাষ করেছেন। এসব চাষিদের সার, বীজ দেওয়া হয়েছে। এছাড়া তাদের সার্বিক ভাবে কৃষি বিষয়ক পরামর্শ দেওয়া হচ্ছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

এসএসসির টেস্ট পরীক্ষা স্থগিত, তদন্ত কমিটি গঠন

১০ মিনিট আগে
এসএসসির টেস্ট পরীক্ষা স্থগিত, তদন্ত কমিটি গঠন

প্রাচীন ঐতিহ্য ও আধুনিক প্রকৌশলবিদ্যার এক অতুলনীয় নিদর্শন

৩ ঘন্টা আগে
প্রাচীন ঐতিহ্য ও আধুনিক প্রকৌশলবিদ্যার এক অতুলনীয় নিদর্শন

আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

১৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

অদক্ষ চালক ও দুর্নীতির দায়

১৬ ঘন্টা আগে
অদক্ষ চালক ও দুর্নীতির দায়

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

১৮ ঘন্টা আগে
কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

১৯ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

২০ ঘন্টা আগে
এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

২১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

২১ ঘন্টা আগে
জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২১ ঘন্টা আগে
দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।