লগইন
এবার জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ পেলেন চুয়াডাঙ্গা- আলমডাঙ্গার সন্তান মীর শহীদুল
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৫ সেপ্টেম্বর, ২০২২ | ১২:০০ রাত ৬০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
এবার জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ পেলেন চুয়াডাঙ্গা- আলমডাঙ্গার সন্তান মীর শহীদুল

চুয়াডাঙ্গা-আলমডাঙ্গার কৃতি সন্তান মীর শহীদুল ইসলাম জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ পেয়েছেন।


মীর শহীদুল ইসলামকে আগামী ১৫ সেপ্টেম্বর অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহা: রফিকুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত এক পরিপত্র জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গত ৪ সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে ওই পরিপত্র জারি করা হয়েছে।


মীর শহীদুল ইসলাম সাবেক অতিরিক্ত আইজিপি (গ্রেড-১), ও বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা (স্পেশাল ব্রাঞ্চ-এসবি) প্রধান। বাংলাদেশ পুলিশে তিনিই প্রথম সিনিয়র সচিব পদ মর্যাদা লাভ করেন।


আলমডাঙ্গার সন্তান মীর শহীদুল ইসলাম বিপিএম(বার)পিপিএম'র বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায়। তিনি উপজেলা শহরের কলেজপাড়ার মৃত মীর আব্দুল আজিজের জ্যেষ্ঠ সন্তান। মীর শহীদুল ইসলাম ১৯৭৮ সালে আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৮০ সালে আলমডাঙ্গা ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরে শেরে বাংলা কৃষি ইউনিভার্সিটি থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।


প্রসঙ্গত, আলমডাঙ্গার দুই কৃতিসন্তান দুই বন্ধু মীর শহিদুল ইসলাম ও মোহাম্মদ শফিকুল ইসলাম এর আগে একইসাথে অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) পদে পদোন্নতি লাভ করেন। এসবি'র প্রধানের দায়িত্ব পালনের এক পর্যায়ে মীর শহীদুল ইসলাম অবসর গ্রহণ করেন। অন্যদিকে, শফিকুল ইসলাম বর্তমানে ডিএমপি কমিশনার।


দায়িত্ব পালনে সফলতা ও শারীরিক সুস্থতার জন্য মীর শহীদুল ইসলাম এলাকাসহ দেশের মানুষের দোয়া প্রত্যাশা করেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

৩৩ সেকেন্ড আগে
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

৫২ সেকেন্ড আগে
ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

ক্যাবের সমীক্ষা

৫৯ মিনিট আগে
ক্যাবের সমীক্ষা

মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

১ ঘন্টা আগে
মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

২ ঘন্টা আগে
পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

২ ঘন্টা আগে
গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

৩ ঘন্টা আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

৩ ঘন্টা আগে
বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

৫ ঘন্টা আগে
দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

জোরালো পদক্ষেপের তাগিদ

৫ ঘন্টা আগে
জোরালো পদক্ষেপের তাগিদ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।