লগইন
উত্তাল মিসর
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২১ সেপ্টেম্বর, ২০২০ | ১২:০০ রাত ২৫১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আন্তর্জাতিক
উত্তাল মিসর

স্বৈরশাসক প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির পদত্যাগের দাবিতে ফের রাস্তায় নেমেছে  মিসরের হাজার হাজার মানুষ ।
আলজাজিরা জানিয়েছে, রোববার মিসরের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক অঞ্চল গিজায় বড় বিক্ষোভ হয়েছে। বিক্ষোভে বাধায় দেয়ায় গিজার কাদায়া শহরতলিতে পুলিশের একটি গাড়ি ভাংচুর ও আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা।

এ সময় স্লোগান দেয়, ‘এই অভ্যুত্থানকারীর (একনায়ক সিসি) পতন হোক।’এদিনের বিক্ষোভের বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, ব্যানার-ফেস্টুন নিয়ে আল-সিসির পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছে বিক্ষোভকারীরা।

বিক্ষোভ থামিয়ে দিতে গেলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের লক্ষ্য করে তাজা বুলেট ও টিয়ারগ্যাস ছুড়ে পুলিশ।

ইট-পাটকেল ছুড়ে তার জবাব দেয় বিক্ষোভকারীরা। এদিন রাজধানীয় কায়রোর দক্ষিণে আল-বাসাতিন জেলা ও পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকাতেও বিক্ষোভ দেখিয়েছে কয়েকশ’ মানুষ।

এছাড়া কায়রোর কূটনৈতিক এলাকা মাদি ও উপশহর মাদিনাত নাসরে মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গত কয়েকদিন ধরেই একটানা বিক্ষোভ চলছে উত্তর আফ্রিকার দেশটিতে। নির্বাসিত নেতা বিলিয়নিয়ার মোহাম্মাদ আলীর ডাকে শুক্রবার রাতে বিক্ষোভ শুরু হয়। আগে থেকেই বিক্ষোভের বিষয়টি আঁচ করতে পেরে দেশজুড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়।

বিক্ষোভ থামাতে দেশজুড়ে নিরাপত্তা জোরদার করেছে সরকার। মোড়ে মোড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে তাজা বুলেট ও টিয়ারগ্যাস ছুড়ছে নিরাপত্তা বাহিনী।

সেই সঙ্গে চলছে ব্যাপক ধরপাকড়। সরকারের দমন-পীড়ন ও পুলিশের ধরপাকড়ে উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো।

প্রত্যক্ষদর্শী ও একাধিক সূত্রের বরাত দিয়ে আনাদোলু এজেন্সি জানিয়েছে, কায়রোর তাহরির স্কয়ার, আলেকজান্দ্রিয়া ও সুয়েজে বহু পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে। সারা দেশে বহু ক্রসিং এবং মহাসড়কগুলোতে সামরিক চেকপয়েন্টও বসানো হয়েছে।

কায়রোর কেন্দ্রস্থল ও এর আশপাশের ক্যাফেগুলো বন্ধ করে দেয়া হয়। নিরাপত্তা বাহিনীর ব্যাপক উপস্থিতি উপেক্ষা করেই রাস্তায় নামে মানুষ।

বিক্ষোভ দমনে আগে থেকেই ধরপাকড় শুরু করে পুলিশ ও নিরাপত্তা বাহিনী। দু’দিনেই আটকের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। তবে আটকের বিষয়টি স্বীকার করছে না সিসি প্রশাসন।

আলজাজিরা জানায়, শুক্রবার রাত বিক্ষোভ থেকে কতজনকে আটক করা হয়েছে সে বিষয়ে সুস্পষ্ট কিছু জানাচ্ছে না মিসরে সরকার। তবে বিভিন্ন মানবাধিকার সংস্থা ও গণমাধ্যম সূত্রে ২০০ জনেরও বেশি মানুষের আটকের খবর পাওয়া গেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

এসএসসির টেস্ট পরীক্ষা স্থগিত, তদন্ত কমিটি গঠন

১ ঘন্টা আগে
এসএসসির টেস্ট পরীক্ষা স্থগিত, তদন্ত কমিটি গঠন

প্রাচীন ঐতিহ্য ও আধুনিক প্রকৌশলবিদ্যার এক অতুলনীয় নিদর্শন

৪ ঘন্টা আগে
প্রাচীন ঐতিহ্য ও আধুনিক প্রকৌশলবিদ্যার এক অতুলনীয় নিদর্শন

আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

১৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

অদক্ষ চালক ও দুর্নীতির দায়

১৭ ঘন্টা আগে
অদক্ষ চালক ও দুর্নীতির দায়

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

১৯ ঘন্টা আগে
কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

২০ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

২১ ঘন্টা আগে
এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

২২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

২২ ঘন্টা আগে
জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২২ ঘন্টা আগে
দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।