লগইন
আলমডাঙ্গা পৌর ছাগলের হাট থেকে চোরাই ছাগলসহ মিরপুর উপজেলার ৩ ছাগল চোর আটক
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৯ সেপ্টেম্বর, ২০২২ | ১২:০০ রাত ৬৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গা পৌর ছাগলের হাট থেকে চোরাই ছাগলসহ মিরপুর উপজেলার ৩ ছাগল চোর আটক

আলমডাঙ্গা পৌর ছাগলের হাট থেকে চোরাই ছাগলসহ মিরপুর উপজেলার ৩ ছাগল চোরকে আটক করে পুলিশে দিয়েছে হাটব্যবসায়ীরা। ২৯ সেপ্টেম্বর দুপুরে আলমডাঙ্গা পৌর ছাগলের হাটে মিরপুর উপজেলার ৩ যুবক একটি ছাগল বিক্রয় করতে আসে। এসময় তাদের চলাফেরা দেখে সন্দেহ হলে নাম ঠিকানা জিজ্ঞাসা করতেই ছাগল ফেলে রেখে পালানোর চেষ্টা করে। পরে তাদেরকে আটক করলে জানা যায় তারা মোটর সাইকেলে করে পাটিকাবাড়ি থেকে ছাগল চুরি করে নিয়ে এসেছে।


জানাগেছে, কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার হালসাবাজারের আফসার আলীর ছেলে জামিরুল(২০), উপজেলার সাকদারচর গ্রামের আজমত আলীর ছেলে সাগর আলী(২১) ও বামনগাড়ি গ্রামের নজরুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলী(২০) মোটর সাইকেল যোগে আলমডাঙ্গার দিকে যাচ্ছিল।

এসময় পাটিকাবাড়ি গ্রামের মধ্যে একটি ছাগল রাস্তার পাশে দাড়িয়ে ছিল। ছাগলটি ১০/১২ হাজার টাকা দাম হবে। তারা তাদের মোটরসাইকেলে ছাগলটি তুলে নিয়ে আলমডাঙ্গা পৌর ছাগলের হাটে বিক্রয় করতে যায়। তাদের চলাফেরা ও ছাগলের দাম চাওয়া দেখে হাটব্যবসায়ীদের সন্দেহ হয়।

এসময় তাদের নাম ঠিকানা জানতে চাইলে তারা ছাগল ফেলে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাদেরকে আটক করে জিজ্ঞাসা করলে তারা জানায় পাটিকাবাড়ি থেকে ছাগলটি মোটর সাইকেল করে চুরি করে নিয়ে এসেছি। মোটরসাইকেল পৌর সভার ভেতর রাখা আছে। হাটব্যবসায়ীরা তিন চোর, চোরাই ছাগল ও মোটরসাইকেল থানা পুলিশের হাতে তুলে দিয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

৪৯ সেকেন্ড আগে
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

১ মিনিট আগে
ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

ক্যাবের সমীক্ষা

১ ঘন্টা আগে
ক্যাবের সমীক্ষা

মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

১ ঘন্টা আগে
মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

২ ঘন্টা আগে
পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

২ ঘন্টা আগে
গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

৩ ঘন্টা আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

৩ ঘন্টা আগে
বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

৫ ঘন্টা আগে
দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

জোরালো পদক্ষেপের তাগিদ

৫ ঘন্টা আগে
জোরালো পদক্ষেপের তাগিদ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।