লগইন
আলমডাঙ্গায় স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমান আদালতে ২ গার্মেন্টস ব্যবসায়ীসহ ৪ জনকে জরিমানা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৭ এপ্রিল, ২০২১ | ১২:০০ রাত ৬৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমান আদালতে ২ গার্মেন্টস ব্যবসায়ীসহ ৪ জনকে জরিমানা

আলমডাঙ্গায় স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমান আদালতে ২ গার্মেন্টস ব্যবসায়ীসহ ৪ জনকে জরিমানা করেছে। ২৭ এপ্রিল মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলা সহকারী কমিশনার ভ’মি মো: হুমায়ন কবীর ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।


জানাগেছে, মহামারি করোনা বৃদ্ধি পাওয়ায় সরকার ১৪ তারিখ থেকে সারাদেশে লকডাউন দেয়। প্রথম সাত দিন লকডাউনের পর আবারও ৭দিন লকডাউন বৃদ্ধি করে। পরে গত ২৫ এপ্রিল থেকে সারাদেশে গণপরিবহন চলাচল না করলেও বেলা ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলার অনুমতি দেওয়া হয়। মার্কেট মালিকদের স্বাস্থ্যবিধি মানার কথা থাকলেও তা মানা হচ্ছে না।

প্রতিটি দোকানে স্বাস্থ্যবিধি মানতে ২/৩ টার কাস্টমার প্রবেশ করিয়ে মালামাল বিক্রয়ের কথা থাকলেও তারা একাধিক কাস্টমার প্রবেশ করিয়ে মালামাল বিক্রয় করছে। ২৭ এপ্রিল মঙ্গলবার উপজেলা সহকারি কমিশনার মো: হুমায়ন কবীর আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক অপারেশন দেবব্রত রায়কে সঙ্গে নিয়ে আলমডাঙ্গা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় স্বাস্থ্যবিধি না মানায় সানমুন বস্ত্র বিতানের মালিক আব্দুল হান্নাককে ৫শ টাকা, বাধন গার্মেন্টসের মালিক আজাদ আলীকে ৫শ টাকা, মার্কেট করতে আসা রিজভী হাসানকে ৫শ টাকা ও উজ্জ্বলকে ৫শ টাকা জরিমানা করেন। এসময় আলমডাঙ্গা থানার এসআই তৌকির ও এসআই খসরু আলমসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় মাওলানা হারুনুর রশিদ (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

১৬ মিনিট আগে
আলমডাঙ্গায় মাওলানা হারুনুর রশিদ (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

৪৮ মিনিট আগে
ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

শ্রদ্ধা ও ভালোবাসায় ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন

৪৯ মিনিট আগে
শ্রদ্ধা ও ভালোবাসায় ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন

উপকূলে আঘাতের পর দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা কম

১ ঘন্টা আগে
উপকূলে আঘাতের পর দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা কম

সাদমানের আক্ষেপের ৯৯ ও হৃদয়-সংকটে প্রথম দিন শেষে বাংলাদেশ ২১৩/৩

১ ঘন্টা আগে
সাদমানের আক্ষেপের ৯৯ ও হৃদয়-সংকটে প্রথম দিন শেষে বাংলাদেশ ২১৩/৩

চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

২ ঘন্টা আগে
কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

৩ ঘন্টা আগে
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

৩ ঘন্টা আগে
শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

৪ ঘন্টা আগে
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।