লগইন
আলমডাঙ্গায় সীরাতুন্নাবী (সা.) মাহফিল অনুষ্ঠিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৯ অক্টোবর, ২০২২ | ১২:০০ রাত ৫৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় সীরাতুন্নাবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

আজ ৯ অক্টোবর ২০২২ রবিবার আলমডাঙ্গা মাদরাসাতুত তাকওয়ায় সীরাতুন্নাবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়। সেমিনারটির আলোচ্য বিষয় ছিল 'হাদীস মানার আবশ্যকতা'। বিষয়টির উপর প্রামাণ্য আলোচনা উপস্থাপন করেন, আলমডাঙ্গা আনন্দধাম মসজিদের ইমাম ও খতীব মাওলানা ইমদাদুল হক, পশুহাট মসজিদের ইমাম ও খতীব মাওলানা হোসাইন আহমাদ এবং মাহফিল উদ্দীন মানিক।

মাদরাসাতুত তাকওয়ার মুহতামিম মুফতি মাহদি হাসানের উপস্থানায় বক্তাগণ তাদের আলোচনায় হাদীসের প্রামাণ্যতা, হাদীস মানার আবশ্যকতা, হাদীস সংরক্ষণে মহান আল্লাহর ওয়াদা, হাদীস না মেনে কুরআন মানার দাবি ভুল এবং হাদীসও যে আল্লাহ প্রেরিত ওহি এসব বিষয় কুরআনের আলোকে তুলে ধরেন।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন, আলমডাঙ্গা মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা সুহাইল আহমাদ, দারুল ইসলাম নুরানী মাদরাসার মুহতামিম ইলিয়াস আব্দুল্লাহ, আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক মো. জামাল উদ্দিন, মহিলা কলেজের প্রভাষক শফিউল আলম বকুল, উসমানপুর ফাজিল মাদরাসার শিক্ষক মফিজুর রহমান, দারুস সুন্নাহ নুরানী একাডেমীর শিক্ষক সোহেল রানা, ইনজামামুল হক ও নাদিউজ্জামান রিজভী-সহ বিভিন্ন শ্রেণি ও পেশার মুসলিম জনতা।

মাদরাসাতুত তাকওয়ার ছাত্র জাহিদ হাসানের কুরআন তিলাওয়াতের মধ্যদিয়ে সকাল ১০টায় প্রোগ্রামটি শুরু হয় এবং সভাপতি এরশাদপুর একাডেমীর প্রধান শিক্ষক ফজলুল হক শামীমের সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে ১২টায় শেষ হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

১ মিনিট আগে
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

১ মিনিট আগে
ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

ক্যাবের সমীক্ষা

১ ঘন্টা আগে
ক্যাবের সমীক্ষা

মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

১ ঘন্টা আগে
মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

২ ঘন্টা আগে
পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

২ ঘন্টা আগে
গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

৩ ঘন্টা আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

৩ ঘন্টা আগে
বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

৫ ঘন্টা আগে
দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

জোরালো পদক্ষেপের তাগিদ

৫ ঘন্টা আগে
জোরালো পদক্ষেপের তাগিদ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।