লগইন
আলমডাঙ্গায়  যুবকের লাশ উদ্ধারঃ পরিচয় উদ্ধারে নানা পদক্ষেপ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১২ সেপ্টেম্বর, ২০২০ | ১২:০০ রাত ১৪৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় যুবকের লাশ উদ্ধারঃ পরিচয় উদ্ধারে নানা পদক্ষেপ

আলমডাঙ্গায় গাছের সাথে পাটের আঁশ বেঁধে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার ১২ সেপ্টেম্বর ভোরবেলা মাঠে কাজ করতে গিয়ে স্থানীয় কৃষকরা আলমডাঙ্গার আটকপাটের নিকটবর্তী কালিতলা মাঠের বটগাছের ডালে অজ্ঞাত যুবকের লাশ ঝুলতে দেখেন। লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তাছাড়া নাকমুখ দিয়ে রক্ত বের হয়েছে। গতকাল ১২ সেপ্টেম্বর রাতে এ সংবাদ লেখাবধি নিহত যুবকের পরিচয় মেলেনি।


জানা গেছে, আলমডাঙ্গার হাউসপুর এলাকার আটকপাটের নিকটবর্তী কালিতলা মাঠের পদ্ম ঠাকুরের ভাগাড়ে মুন্তাজ ফকিরের জমিতে অবস্থিত বটগাছের ডালের সাথে পাটের আঁশে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক যুবকের লাশ দেখতে পান স্থানীয় কৃষকরা। গত ১২ সেপ্টেম্বর ভোরবেলা এ দৃশ্য দেখে স্থানীয়রা পুলিশে সংবাদ দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট সংগ্রহ শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠান।


প্রত্যক্ষদর্শি ও পুলিশসূত্রে জানা গেছে, উদ্ধারকৃত লাশের মাথায় ও দুপায়ে আঘাতের চিহ্ন রয়েছে। ফলে অনেকের ধারণা - যুবককে মাথায় আঘাত করে ও শ্বাসরুদ্ধ করে হত্যার পর লাশের গলায় ফাঁস লাগিয়ে গাছের ডালে ঝুলিয়ে রাখা হয়েছিল।


আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন জানান, লাশের পরিচয় উদ্ধারে পুলিশ নানামুখি পদক্ষেপ গ্রহণ করে। আশপাশের থানা ও জেলা সদর থানায় লাশের ছবি পাঠিয়ে তথ্য চাওয়া হয়েছে। উপজেলা নির্বাচন অফিসের মাধ্যমে লাশের ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করে পরিচয় উদ্ধারের চেষ্টা করা হয়েছে। তারপরও পরিচয় না মিললে শেষে ডিএনএ টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।


এদিকে, অতিরিক্ত পুলিশ সুপার ( হেড কোয়ার্টার ) কনক কুমার দাস ঘটনাস্থল পরিদর্শন করেন ও পুলিশের সার্বিক তৎপরতা পর্যবেক্ষণ করেন।
ময়নাতদন্ত শেষে লাশ দাফনের জন্য আঞ্জুমানে মফিদুল সংগঠনকে প্রদান করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে এজাহার দায়ের করেছে।

এ বিষয়ে আরও খবর
আলমডাঙ্গায় মাথা ও পায়ে আঘা‌ত করা যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

এসএসসির টেস্ট পরীক্ষা স্থগিত, তদন্ত কমিটি গঠন

৭ মিনিট আগে
এসএসসির টেস্ট পরীক্ষা স্থগিত, তদন্ত কমিটি গঠন

প্রাচীন ঐতিহ্য ও আধুনিক প্রকৌশলবিদ্যার এক অতুলনীয় নিদর্শন

৩ ঘন্টা আগে
প্রাচীন ঐতিহ্য ও আধুনিক প্রকৌশলবিদ্যার এক অতুলনীয় নিদর্শন

আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

১৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

অদক্ষ চালক ও দুর্নীতির দায়

১৬ ঘন্টা আগে
অদক্ষ চালক ও দুর্নীতির দায়

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

১৮ ঘন্টা আগে
কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

১৯ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

২০ ঘন্টা আগে
এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

২১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

২১ ঘন্টা আগে
জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২১ ঘন্টা আগে
দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।