ফন্ট
সাইজ:
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
অডিও তৈরি হচ্ছে...
০০:০০
০০:০০
লাইভ
আলমডাঙ্গায় মাদক সেবনের অপরাধে মিজানুর রহমানের কারাদন্ড
আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে মাদক সেবনের অপরাধে নাগদাহ গ্রামের মিজানুর রহমানকে কারাদন্ড প্রদান করেছে। শনিবার ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলী নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
জানাগেছে, উপজেলার নাগদাহ গ্রামের মৃত ভোলাই বিশ^াসের ছেলে মিজানুর রহমান(৪৫) দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিল। সন্ধ্যায় চোলাই মদ সেবনকালে ঘোলদাড়ি ক্যাম্প পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মিজানুর রহমানকে ১ লিটার চোলাই মদসহ আটক করে।
আটকের পর উপজেলা নিবার্হী অফিসার মো: লিটন আলীর নিকট সংবাদ প্রদান করলে তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে করে মিজানুর রহমানকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
এসএসসির টেস্ট পরীক্ষা স্থগিত, তদন্ত কমিটি গঠন
৫৯ মিনিট আগে
আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব
১৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ
২১ ঘন্টা আগে