সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই সার ব্যবসায়ীকে জরিমানা
আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে বেশি দামে সার বিক্রয় করার অপরাধে দুই সার ব্যবসায়ীকে জরিমানা করেছে। ২২ ডিসেম্বর বুধবার দুপুরে সরকার নির্ধারিত মূল্য তালিকা না থাকায় ও বেশি দাম সার বিক্রয়ের অপরাধে উপজেলা সহকারী কমিশনার ভ‚মি রেজওয়ানা নাহিদ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
জানা যায়, আলমডাঙ্গায় দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সারের দোকানে সরকারি মূল্য তালিকা না টাঙ্গিয়ে বেশি দামে সার বিক্রির হচ্ছে বলে অভিযোগ ওঠে। এতে এলাকার হাজারো কৃষক প্রতারিত হওয়ার অভিযোগের ভিত্তিতে উপজেলা সহকারি কমিশনার ভূমি রেজওয়ানা নাহিদ অভিযান পরিচালনা করেন।
অভিযানে আলমডাঙ্গার লালব্রিজের নিকট মেসার্স ভাই ভাই ট্রেডার্সকে ২ হাজার ৫ শ' টাকা ও কামালপুর বটতলার মেসার্স হাজি ট্রেডার্সকে ২হাজার ৫'শ টাকা করে মোট ৫ হাজার টাকা জরিমানা করেন। অভিযান চলাকালীন সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানা, আলমডাঙ্গা থানার উপ-পরিদর্শক আমিনুর রহমানসহ সঙ্গীয় ফোর্স।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় মাওলানা হারুনুর রশিদ (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
৮ মিনিট আগে
চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক
২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি
১৮ ঘন্টা আগে