লগইন
আলমডাঙ্গায় ডেইরি ও পোল্ট্রি খামারিদের প্রণোদনা প্রদানের তালিকা প্রস্তুত বিষয়ে  অবহিতকরণ সভা অনুষ্ঠিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৬ সেপ্টেম্বর, ২০২০ | ১২:০০ রাত ২২০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় ডেইরি ও পোল্ট্রি খামারিদের প্রণোদনা প্রদানের তালিকা প্রস্তুত বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত


আলমডাঙ্গায় ডেইরি ও পোল্ট্রি খামারিদের মাঝে বিশ্বব্যাংকের প্রণোদনা প্রদানের তালিকা প্রস্তুতের বিষয়ে সাংবাদিইকদের নিয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ডেইরি ও পোল্ট্রি খামারি উদ্যোক্তাদের ক্ষতি কাটিয়ে মনোবল বৃদ্ধি ও তাদের ব্যবসা চালু রাখার নিমিত্তে এলডিডিপি প্রকল্পের আওতায় বিশ্বব্যাংকের অর্থায়নে প্রাণিসম্পদ বিভাগ সুফলভোগী খামারি উদ্যোক্তাদের তালিকা প্রস্তুত করছে।


গতকাল রবিবার আলমডাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনুষ্ঠিত ওই অবহতিকরণ সভায় প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার লিটন আলী। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ হিল কাফির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শরিয়তুল্লাহ, ডা. শাহাদৎ জামান বেলাল। সভায়, জানানো হয় মোট ৪টি শ্রেণিতে বিভক্ত করে তালিকা প্রস্তুত করা হবে। প্রথমত- প্রতিদিন যারা ১ শ থেকে ৩ শ লিটার দুধ পৃথিকরণ যন্ত্রের সাহায্যে আলাদা করে ক্রিম তৈরি করেন তাদের।


যারা ৫০০ থেকে ২ হাজারের অধিক বয়লার মুরগি, ১ শ থেকে ৫ শ সোনালী মুরগির খামারী উদ্যোক্তাদের তালিকা, ২ শ থেকে ১ হাজারের অধিক লেয়ার মুরগি রয়েছে এমন খামারী উদ্যোক্তাদের তালিকা প্রস্তুত করা হবে। ৩ শ থেকে ৫ শ এর অধিক হাঁস আছে এমন খামারি উদ্যোক্তাদের তালিকা প্রস্তুত করা হবে। এছাড়া ডেইরি খামারি উদ্যোক্তা নির্বাচনের ক্ষেত্রে যাদের ২ থেকে ২০টির অধিক গাভী আছে এমন খামারি উদ্যোক্তাদের তালিকা প্রস্তুত করা হবে।


সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি শাহ আলম মন্টু, সিনিয়র সহসভাপতি দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার ব্যুরো প্রধান ও দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি রহমান মুকুল, সহসভাপতি দৈনিক স্পন্দনের প্রতিনিধি জামসিদুল হক মুনি, আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সময়ের সমীকরণের ব্যুরো প্রধান হামিদুল ইসলাম আজম, যুগ্ন সম্পাদক দৈনিক পশ্চিমাঞ্চলের ব্যুরো প্রধান প্রশান্ত বিশ্বাস, দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার সহকারী ব্যুরো প্রধান শরিফুল ইসলাম রোকন, দৈনিক পশ্চিমাঞ্চলের সহকারী ব্যুরো প্রধান গোলাম সরোয়ার ও অনলাইন নিউজ পোর্টাল সাম্প্রতিকী ডট কমের সিনিয়র রিপোর্টার মাসুদ রানা তুহিন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রাচীন ঐতিহ্য ও আধুনিক প্রকৌশলবিদ্যার এক অতুলনীয় নিদর্শন

১ ঘন্টা আগে
প্রাচীন ঐতিহ্য ও আধুনিক প্রকৌশলবিদ্যার এক অতুলনীয় নিদর্শন

আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

১২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

অদক্ষ চালক ও দুর্নীতির দায়

১৪ ঘন্টা আগে
অদক্ষ চালক ও দুর্নীতির দায়

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

১৬ ঘন্টা আগে
কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

১৭ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

১৮ ঘন্টা আগে
এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

১৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

১৯ ঘন্টা আগে
জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৯ ঘন্টা আগে
দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

১৯ ঘন্টা আগে
আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।